তামজিদ হোসেন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এ সপ্তাহের ওটিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন মাসের শুরু, আর সেই সঙ্গে বিনোদন দুনিয়ায় আসছে চমকপ্রদ সব কন্টেন্ট। মার্চের প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে একের পর এক সিনেমা ও টিভি শো মুক্তি পাচ্ছে— যেগুলো ঘিরে ইতিমধ্যেই তুমুল কৌতূহল তৈরী হয়েছে দর্শকদের মধ্যে। থ্রিলারের শ্বাসরুদ্ধকর উত্তেজনা থেকে শুরু করে রোম্যান্সের মায়াবী আবেশ, আবার কোথাও বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প— সব মিলিয়ে এই সপ্তাহ যেন পর্দার সামনে বসে থাকার অজস্র কারণ তৈরি করছে। কালবেলার আজকের আয়োজনে থাকছে ওটিটিতে আসন্ন সেসব সিনেমার গল্প। লিখেছেন-তামজিদ হোসেন।

দ্য হান্ট

এ সিনেমায় ফ্র্যাঙ্ক ও তার বন্ধুরা সপ্তাহান্তে নিরীহ কিছু প্রাণী শিকার করতে বের হয়। কিন্তু একদিন হঠাৎই তাদের সঙ্গে ঘটে অদ্ভুত এক ঘটনা— তারা এমন একদল শিকারির মুখোমুখি হয়, যারা তাদের দিকেই নজর গেঁথে রেখেছে। কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে এলেও তাদের মনে সন্দেহ রয়ে যায়— বিপদ কি সত্যিই কেটে গেছে, নাকি সেই অশনি সংকেত তাদের পিছু ছাড়বে না? আর এভাবেই এগোতে থাকে সিনেমার কাহিনি।

ছবিটি পরিচালনা করেছেন সেড্রিক অ্যাংগার। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বেনোইট ম্যাগিমেল, মেলানি লরেন্ট, ডেমিয়েন বোনার্ডসহ আরও অনেকে। ছবিটি ৪ মার্চ ওটিটি প্লাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে।

ডিটিএফ সেন্ট লুইস

ইতোমধ্যে মুক্তি পাওয়া এই সিনেমায় দেখা যাবে দাম্পত্য জীবনে একঘেয়েমি কাটাতে দুই মধ্যবয়সী পুরুষ এমন একটি অ্যাপের সন্ধান পায়, যা তাদের জীবনে নতুন উত্তেজনা যোগ করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই রোমাঞ্চের খোঁজ শেষ পর্যন্ত ডেকে আনে ভয়াবহ পরিণতি। ত্রিভুজ প্রেম, রহস্যময় সম্পর্ক আর একটি লাশ— সব মিলিয়ে গল্প ঘনীভূত হয় চরম উত্তেজনায়। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, শুরু থেকেই এই পুরো ঘটনার পেছনে আসলে কে ছিল মূল হোতা? ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা স্টিভেন কনরাড। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ডেভিড হারবার, জেসন বেটম্যান, লিন্ডা কার্ডেলিনি, জয় সানডেসহ আরও অনেকে। সিনেমাটি দেখা যাবে ‘এইচবিও’ তে।

ইয়ং শার্লক

চলচ্চিত্রটিতে কিশোর বয়সের শার্লক হোমসের সঙ্গে জন ওয়াটসনের অপ্রত্যাশিত সাক্ষাৎ হয়, আর সেখান থেকেই গড়ে ওঠে এক গভীর বন্ধুত্ব, যা টিকে থাকবে বহু দশক। কিন্তু তারা তখনো হাইস্কুলের ছাত্র। এর মধ্যেই তাদের জড়িয়ে পড়তে হয় এক রহস্যময় খুনের তদন্তে।

চারপাশের সবাই যখন সাধারণ চোখে দেখছে, তখন শার্লক আর ওয়াটসন খেয়াল করে এমন সব সূক্ষ্ম সূত্র, যা অন্যদের চোখ এড়িয়ে যায়। সেই সূত্র তাদের পৌঁছে দেয় এক অদ্ভুত ও ভয়ংকর গোষ্ঠীর কাছে— যারা মানবমাংস ভক্ষণে আসক্ত। সত্যের খোঁজে নামা দুই কিশোর তখন বুঝতে পারে, তারা নিজেরাই হয়ে উঠেছে টার্গেট। রহস্যের জাল ছিন্ন করে বাঁচতে হলে এবার তাদের দৌড়াতে হবে মৃত্যুর মুখ থেকে আর এভাবেই এগোতে থাকে ছবির কাহিনি।

নির্মাতা গাই রিচির পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন হিরো ফিয়েনেস টিফিন, জাইন সেং, ডোনাল ফিন, জোসেফ ফিয়েনসসহ আরও অনেকে। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে সিনেমাটি মুক্তি পাবে ০৪ মার্চ।

ভ্লাদিমির

কমেডি ঘরোনার এই সিনেমাটিতে একজন নারী অধ্যাপিকা তার প্রতিষ্ঠানে যোগ দেওয়া নতুন ও বয়সে কম এক সহকর্মীর প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েন। এরপর শুরু হয় ক্ষমতার ভারসাম্য, আকাঙ্ক্ষা এবং লিঙ্গভিত্তিক পক্ষপাতের জটিল এক লড়াই।

ছবিটি পরিচালনা করেছেন শারি স্প্রিংগার বারম্যান, রবার্ট পুলসিনি, ফ্রান্সেসকা গ্রেগোরিনি, ও জোসেফাইন বোর্নেবুশ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন র‍্যাচেল ওয়েইজ, লিও উডাল, জন স্ল্যাটারি, এলেন রবার্টসন, জেসিকা হেনউইকসহ আরও অনেকে। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ০৫ মার্চ।

পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমর্টাল ম্যান

আসন্ন এই সিনেমায় থমাস ‘টমি’ শেলবি ১৯৪০ সালে আবারও বার্মিংহামে ফিরে আসে, নিজের আরোপিত নির্বাসন ভেঙে। কিন্তু ফিরে এসেই তাকে মুখোমুখি হতে হয় এমন সব সমস্যার, যেগুলো কখনো বাস্তবে ফিরে আসবে বলে সে ভাবেনি।

নিজের সত্তা, বিশ্বাস আর বাস্তবতার এক জটিল মোড়ে দাঁড়িয়ে পড়ে টমি। এক অসম্ভব সংকটময় সময়ে পরিবার ও দেশকে রক্ষা করতে হলে তাকে নিজের দ্বিধা-সংকোচ আর ভেতরের বাধাগুলো জয় করতেই হবে। আর এভাবেই এগোতে থাকে ছবির কাহিনি।

নির্মাতা টম হার্পারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি, সোফি রুন্ডল, নেড ডেনেহি, প্যাকি লি, ইয়ান পেক, স্টিফেন গ্রাহাম, রেবেকা ফার্গুসন, টিম রথ, জে লিকারগো, ব্যারি কেওগানসহ আরও অনেকে। ছবিটি নেটদলিক্সে দেখা যাবে চলতি বছরের ০৬ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাজীবনে ‘গাদিরে খুম’ ঘিরে আইভীর বিশেষ প্রার্থনা, কী এটি

এনএও প্রতিবেদনে তথ্য প্রকাশ / রয়্যাল লজের কটেজ সাব-লেট দিয়েছিলেন প্রিন্স অ্যান্ড্রু

তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

জন্মদিনে নির্বাচনের ঘোষণা / নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

১০

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

১১

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

১২

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

১৪

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১৫

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১৬

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

১৭

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১৯

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

২০
X