কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

মহড়ায় যুদ্ধজাহাজ। পুরোনো ছবি
মহড়ায় যুদ্ধজাহাজ। পুরোনো ছবি

যুক্তরাজ্যের উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালিয়েছে একটি রুশ যুদ্ধজাহাজ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, সোমবার প্লাইমাউথের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় প্রায় ৩০ মিনিট ধরে এ আর্টিলারি মহড়া চলে।

মহড়া চলাকালে রুশ যুদ্ধজাহাজটিকে সার্বক্ষণিক নজরদারিতে রাখে রয়্যাল নেভির টহল জাহাজ এইচএমএস টাইন।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মহড়া শুরুর আগে রুশ যুদ্ধজাহাজটি এইচএমএস টাইনকে গোলাবর্ষণ মহড়া চালানোর পরিকল্পনার কথা জানায় এবং নিরাপদ দূরত্বে সরে যেতে অনুরোধ করে। পরে ব্রিটিশ টহল জাহাজটি সেই অনুরোধ মেনে অবস্থান পরিবর্তন করে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রয়্যাল নেভি পুরো মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং রুশ যুদ্ধজাহাজটির গতিবিধির ওপর নজরদারি অব্যাহত রেখেছে। একই সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত রয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X