কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুদিন ধরে নর্দমায় পড়েছিল জনপ্রিয় অভিনেতার মরদেহ

দুদিন ধরে নর্দমায় পড়েছিল জনপ্রিয় অভিনেতার মরদেহ

মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাজ্যের তারকা অভিনেতা জর্ডান রাইট। চলতি সপ্তাহের শুরুতে দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় একটি নর্দমা থেকে। থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফুকেটে ঘটে এ ঘটনা। দুদিন ধরে এ অভিনেতার মরদেহ নর্দমায় পড়েছিল বলে ধারণা পুলিশের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে ফুকেটের ব্যাং তাও সৈকতের কাছে একটি নর্দমায় জর্ডান রাইটের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এক বার্মিজ শ্রমিক। তিনি দেখেন উপুড় হয়ে পড়া একটি দেহ। পরনে একটি ধূসর শার্ট ও কালো প্যান্ট। পায়ে জুতা নেই।

পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয় এবং মরদেহ তারকা অভিনেতা জর্ডান রাইটের বলে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর আগে এলোমেলোভাবে ছোটাছুটি করছিলেন জর্ডান রাইট। তার শরীরে কোনো ধরনের শারীরিক আঘাত বা নির্যাতনের চিহ্ন ছিল না। জর্ডান রাইট যে হোটেলে উঠেছিলেন সেখানেও খোঁজখবর নিয়ে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তেমন কোনো সন্দেহজনক আলামত পায়নি পুলিশ। তার রুমে তল্লাশি চালিয়েও কোনো ক্লু পাওয়া যায়নি। হোটেলের কাগজপত্র যাচাই করে দেখা গেছে, তিনি একাই চেক-ইন করেছিলেন এবং গত ১৩ মার্চ চেক-আউট করার কথা ছিল তার। কিন্তু কর্মচারীরা জানিয়েছেন, জর্ডান রাইট চেক-আউট করেননি।

যে কারণে জর্ডান রাইটের মৃত্যুর কারণ জানার জন্য স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

চেং থালের পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সুথিরাক জানিয়েছেন, ধারণা করছি মরদেহ খুঁজে পাওয়ারও দু’দিন আগে মৃত্যু হয়েছে জর্ডান রাইটের। আমরা আনুষ্ঠানিকভাবে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছি এবং সে পর্যন্ত মামলাটি তদন্তাধীন রয়েছে।

যুক্তরাজ্যের এসেক্সের বাসিলডেন বাসিন্দা জর্ডান রাইট ব্যক্তিজীবনে ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব, রেডিও উপস্থাপক ও লেখক ভিকি প্যাটিসনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০১৭ সালে ‘এক্স অন দ্য বিচ’-এর আটটি পর্বে এবং ২০১৮ সালে ‘টিওডব্লিউআইই’-এর ১৭টি পর্বে অভিনয় করেন জর্ডান রাইট। সুঠাম দেহের এই অভিনেতা একজন দমকলকর্মী। নিজের সাবেক প্রেমিক মাইলস বারনেটের সঙ্গে শোয়ের ইতিহাসে পর্দায় প্রথমবারের মতো মারামারি করে ব্যাপক আলোচনায় আসেন জর্ডান।

এরপর জানা যায়, শোটির দৃশ্যধারনের জন্য লন্ডন ফায়ার ব্রিগেড থেকে বেতনসহ অসুস্থতাজনিত ছুটি নিচ্ছিলেন—এ অভিযোগের প্রেক্ষিতে তাকে আইটিভি সিরিজটি থেকে বাদ দেয়া হয়। পরে তিনি দমকলকর্মী হিসেবে নিজের কাজে ফেরার জন্য টিভি ইন্ডাস্ট্রি একদম ছেড়ে দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X