বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ‘সুপারম্যান’ চলচ্চিত্রের অভিনেত্রী 

ভ্যালেরি পেরিন । ছবি : সংগৃহীত
ভ্যালেরি পেরিন । ছবি : সংগৃহীত

রিচার্ড ডনারের কালজয়ী ‘সুপারম্যান’ চলচ্চিত্রে লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাচার চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই। সোমবার (২৩ মার্চ) লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার মনোনীত এই কিংবদন্তি তারকা। তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘ ১৫ বছর ধরে পারকিনসন রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তার ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার এই শোক সংবাদটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালে তার শরীরে পারকিনসন রোগ শনাক্ত হয়। অসুস্থতার সঙ্গে তার লড়াই নিয়ে নির্মাতা স্টেসি সাউদার ২০১৯ সালে ‘ভ্যালেরি’ শিরোনামে ৪৫ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেন।

২০২৩ সালে হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে পেরিন ও তার ভাইয়ের অসুস্থতার বিস্তারিত উঠে আসে, যেখানে স্টেসি সাউদার এই দুই ভাই-বোনের দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন। ভ্যালেরি পেরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল লাস ভেগাসের শো-গার্ল হিসেবে।

তবে ব্যক্তিগত জীবনে একের পর এক ট্র্যাজেডি তাকে তাড়া করে বেড়িয়েছে। তার বাগদত্তা এক বন্দুক আমদানিকারক দুর্ঘটনাবশত নিজের বুকে গুলি চালিয়ে মারা গেলে সেই কাজ ছেড়ে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন তিনি। সেখানে প্রখ্যাত হেয়ারড্রেসার জে সেব্রিংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত জে সেব্রিংও শ্যারন টেটের বাড়িতে ‘ম্যানসন ফ্যামিলি’র হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

লস অ্যাঞ্জেলেসের এক ডিনার পার্টিতে একজন ট্যালেন্ট এজেন্টের নজরে পড়ার পর ভ্যালেরির ভাগ্য বদলে যায়। ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ এবং ১৯৭৩ সালে ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

একই বছর ‘স্টিমবাথ’ নামক নাটকে অভিনয়ের মাধ্যমে মার্কিন টিভিতে প্রথম অভিনেত্রী হিসেবে সাহসী উপস্থিতির জন্য বেশ পরিচিতি লাভ করেন তিনি।

বব ফস পরিচালিত ১৯৭৪ সালের ‘লেনি’ সিনেমায় লেনি ব্রুসের স্ত্রীর চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X