বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বাসভবন থেকে অভিনেতা মরদেহ উদ্ধার

লি সাং-বোর। ছবি : সংগৃহীত
লি সাং-বোর। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা লি সাং-বোরকে তার নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাত্র ৪৪ বছর বয়সে তার এমন আকস্মিক মৃত্যু ভক্তদের মধ্যে তৈরি করেছে গভীর শোক ও বিস্ময়। দক্ষিণ কোরিয়ার বিনোদনজগতে আবারও নেমে এসেছে শোকের ছায়া।

দক্ষিণ কোরিয়ার পিয়ংতায়ক এলাকায় গত ২৬ মার্চ বৃহস্পতিবার নিজের বাসা থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরিবারের এক সদস্য প্রথম তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক বা অস্বাভাবিক ঘটনার প্রমাণ মেলেনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে অভিনেতার আকস্মিক প্রয়াণে শোক জানিয়েছে তার সংস্থা কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ বা কেএমজি। এক বিবৃতিতে তারা জানায় তাদের অভিনেতা লি সাং-বোর মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ প্রকাশ করা হচ্ছে না। সবার কাছে অনুরোধ এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। আগামী ২৯ মার্চ সকাল সাড়ে ১০টায় পিয়ংতায়ক সেন্ট্রাল ফিউনারেল হোমে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১৯৮১ সালে জন্ম নেওয়া লি সাং-বো ২০০৬ সালে ‘ইনভিসিবলে ম্যান ছৈ হ্যাং সো’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ধীরে ধীরে তিনি জায়গা করে নেন কোরিয়ান নাট্যজগতে। ‘প্রাইভেট লাইভস’, ‘মিস মোন্টে-ক্রিস্টো’ এবং ‘টি এলিগেন্ট এম্পায়ার’-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিশেষ করে ২০২১ সালের ‘মিস মোন্টে-ক্রিস্টো’ নাটকে তার প্রধান চরিত্রটি ব্যাপক প্রশংসা কুড়ায়।

তার মৃত্যুর খবর সামনে আসতেই ২০২২ সালের একটি পুরোনো বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। সে সময় জনসমক্ষে অস্বাভাবিক আচরণের কারণে তাকে মাদকসংশ্লিষ্ট অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছিল। তবে পরে পরীক্ষায় তার শরীরে কোনো অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। জানা যায় ব্যক্তিগত শোকের কারণে তিনি চিকিৎসকের পরামর্শে অ্যান্টিডিপ্রেসেন্ট ও ট্র্যাঙ্কুইলাইজার গ্রহণ করছিলেন। ফলে সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X