বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ‘হ্যাপি ডেইজ’ খ্যাত অভিনেত্রী

এরিন মোরান । ছবি : সংগৃহীত
এরিন মোরান । ছবি : সংগৃহীত

এক সময়ের পর্দা কাঁপানো হাসি আর প্রাণোচ্ছল অভিনয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু পর্দার সেই ‘হ্যাপি ডেইজ’ যেন এক লহমায় ফিকে হয়ে গেল এক বিষণ্ণ বিদায়ে। মার্কিন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হ্যাপি ডেইজ’-এর উজ্জ্বল নক্ষত্র এরিন মোরান আর নেই। এই দুঃসংবাদটি যখন স্তব্ধ করে দিয়েছিল বিনোদন জগতকে, ঠিক তখনই তার প্রস্থান ঘিরে বেরিয়ে এলো এক করুণ বাস্তব। কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, বরং শরীরের ভেতর মরণব্যাধি স্টেজ ফোর ক্যানসারের সঙ্গে নিভৃতে লড়াই করছিলেন এই অভিনেত্রী।

ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে উঠে আসা এই তথ্য যেন শোকের ছায়াকে আরও ঘনীভূত করেছে, প্রিয় তারকার এমন নিঃশব্দ বিদায় মেনে নিতে পারছেন না সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত।

মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নিজ বাড়িতে এরিন মোরানকে মৃত অবস্থায় পাওয়া যায়। হ্যারিসন কাউন্টি শেরিফ বিভাগ এবং হ্যারিসন কাউন্টি করোনারের অফিসের যৌথ বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, ৫৬ বছর বয়সী এই অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে স্টেজ ৪ ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তবে কী ধরনের ক্যানসার ছিল, তা স্পষ্ট করা হয়নি।

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, যদিও টক্সিকোলজি পরীক্ষার ফল এখনও আসেনি, তবে তার বাড়িতে কোনও অবৈধ মাদক পাওয়া যায়নি। শনিবার নিউ স্যালিসবারিতে নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্যারামেডিকরা ৯১১ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তার মরদেহ উদ্ধার করেন।

উল্লেখ্য, এরিন মোরান জনপ্রিয়তা পান ‘‘হ্যাপি ডেইজ’ এবং এর স্পিন-অফ ‘জোনি লাভস চ্যাচি’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। তার মৃত্যুতে সহ-অভিনেতারা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X