শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

ইত্যাদির দৃশ্য। ছবি - ফাগুন অডিও ভিশনের সৌজন্যে
ইত্যাদির দৃশ্য। ছবি - ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরে আম্রকাননে ধারণ করা হয়েছিল 'ইত্যাদি'র একটি বিশেষ পর্ব। আম্রকানন কেবল প্রকৃতির অপার সৌন্দর্যেই ঘেরা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়। চাঁপাইনবাবগঞ্জ তথা প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানী আমলে যা গৌরবের চরম শিখরে উন্নীত হয়েছিল-তা যুগে যুগে সমৃদ্ধ হয়েছে নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদে।

আগামীকাল (০৩ জুলাই, শুক্রবার) রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে সেই বিশেষ পর্বটির কিছু অংশসহ ইত্যাদির অন্যান্য পর্ব থেকে চমৎকার সব অংশ নিয়ে সাজানো একটি সংকলিত পর্ব। যেহেতু বর্তমানে বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, তাই ইত্যাদির এই বিশেষ সংকলিত পর্বটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে অতীতে করা বিভিন্ন আকর্ষণীয় ও তথ্যবহুল পর্বের চমৎকার সব অংশ দিয়ে।

বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বটিতে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে অনুষ্ঠান ধারণস্থান চাঁপাইনবাবগঞ্জ এবং এর বিখ্যাত ‘আম’ নিয়ে রয়েছে দুটি তথ্যবহুল প্রতিবেদন। এছাড়াও রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন। ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস্ অর্জনকারী মাগুরার হালিমের উপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। ১৯৯৫ সালে যাকে প্রথম দর্শকদের সামনে উপস্থাপন করেছিল ইত্যাদি। আর খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিতপ্রাণ এবং পরম শিক্ষানুরাগী জনাব কুতুবুদ্দিন আহমেদের ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতময়, দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রীসের রাজধানী এথেন্স এবং গ্রীসের ইভজোন্স নামক সেনাদলের উপর।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামান এর লেখা ও হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে রয়েছে একটি জমজমাট নৃত্য। রয়েছে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা। গানটিতে বিভিন্ন অফিসের কিছু অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

দর্শকপর্বের জন্য চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলকে আমন্ত্রন জানানো হয়েছিল। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের লোকসঙ্গীত নিয়ে গম্ভীরা পরিবেশন করেছেন। তাদের পরিবেশিত গান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে।

নানান সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদির বিভিন্ন পর্ব থেকে সংকলন করা বেশ কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারও যথারীতি রয়েছে নানি-নাতি, মামা-ভাগ্নে ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। সংকলিত এ পর্বটি প্রচার হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে। প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১০

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১১

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৫

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৬

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৭

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৮

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১৯

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

২০
X