বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন মার্কিন তরুণ সংগীত শিল্পী

ডিলান কার্টার । ছবি : সংগৃহীত
ডিলান কার্টার । ছবি : সংগৃহীত

মাত্র ২৪ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’র ২৪তম সিজনে অংশগ্রহণ করে তারকা খ্যাতি লাভ করা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিযোগী ও তরুণ সংগীতশিল্পী ডিলান কার্টার।

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের কোলেটন কাউন্টিতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ডিলানের। এ ঘটনায় দক্ষিণ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোলের কর্পোরাল নিক পাই দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, গাড়িতে একমাত্র আরোহী ছিলেন ডিলান, তিনিই দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনার সময় গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

তিনি আরও জানান, এ সময় গাড়ি থেকে তাকে বের করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে আঘাতজনিত কারণে মৃত্যু হয় তার। দক্ষিণ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোল এখন দুর্ঘটনাটি তদন্ত করছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় উদীয়মান নক্ষত্র ডিলানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন গায়কের নিজ শহর মঙ্কস কর্নারের মেয়র থমাস হ্যামিলটন জুনিয়র। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সড়ক দুর্ঘটনায় ডিলান কার্টারের মৃত্যুর খবর শুনে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত।’

এ মেয়র আরও লিখেছেন, ‘একজন প্রতিভাবান গায়ক হিসেবে তিনি প্রায়ই শহরের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশনার মাধ্যমে আমাদের সম্প্রদায়কে আনন্দের মধ্যে রাখতেন। তার দয়া ও অমায়িকতা তাকে অপরিসীম সম্মান এনে দিয়েছিল এবং তার অনুপস্থিতি এখন গভীরভাবে অনুভূত হবে।‘

উল্লেখ্য, ২০২৩ সালে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’র ব্লাইন্ড অডিশনের সময় হলিউড সংগীতশিল্পী ও অভিনেত্রী হুইটনি হিউস্টনের ২০০৯ সালের গান ‘আই লুক টু ইউ’র একটি কভার পরিবেশন করেন। এতে সব বিচারকদের কাছ থেকে প্রশংসা লাভ করেন ডিলান।

এরপর ২০২৪ সালে ‘দ্য লোকাল ভয়েস’ নামক একটি অলাভজনক সংস্থা সহ-প্রতিষ্ঠা করেন তিনি। যা মূলত স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা নারী ও অভাবী পরিবারগুলোকে সহায়তা প্রদান করে। সংস্থাটির তহবিল সংগ্রহে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেন এই উদীয়মান তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই', বললেন আমির খান

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১০

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

১১

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

১২

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১৩

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১৪

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১৫

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৬

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৭

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৮

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৯

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

২০
X