বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জিনিয়া জাফরিন লুইপা। ছবি: সংগৃহীত
জিনিয়া জাফরিন লুইপা। ছবি: সংগৃহীত

গত বছর প্রকাশিত ‘চুড়ি ছমছম বাজে’ গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছিলেন সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। সেই সফলতার ধারাবাহিকতায় গত ১ জুলাই প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘মন নিলো সে’। গানটি প্রকাশের পর প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এই শিল্পী। লুইপা বলেন, ‘চুড়ি ছমছম বাজে প্রকাশের পর থেকেই সবাই জানতে চাইতেন, আবার কবে আমাদের তিনজনের (তানভীর-চমক-লুইপা) নতুন গান আসবে। অবশেষে গানটি এসেছে এবং শ্রোতারাও দারুণভাবে গ্রহণ করেছেন।’

নতুন গানটির দৈর্ঘ্য মাত্র ২ মিনিট ২৫ সেকেন্ড। এ বিষয়ে লুইপার ভাষ্য, বর্তমান সময়ের দর্শক-শ্রোতাদের মনোযোগের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এখন মানুষ পুরো গান শোনার চেয়ে ছোট ভিডিও বা শর্টস বেশি উপভোগ করেন। তাই গানটির রিলস ও টিকটক সংস্করণও তৈরি করা হয়েছে, যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।’

গানটির ভিডিওতে এবার দেখা যায়নি লুইপাকে। এ প্রসঙ্গে তিনি জানান, এটি ছিল সচেতন সিদ্ধান্ত। তার মতে, অভিনেত্রী চমক গানটিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে সেখানে তার অনুপস্থিতি দর্শকের চোখে পড়বে না।

সম্প্রতি সামাজিক মাধ্যমে লুইপার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে চীনা ভাষায় গান গাইতে দেখা যায়। তিনি জানান, গত ডিসেম্বরে ‘চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠানে একজন চীনা শিল্পীর সঙ্গে পরিবেশনা করেছিলেন। মূল পরিকল্পনায় না থাকলেও নিজের আগ্রহে চীনা ভাষায় একটি গান গেয়ে উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়িয়েছেন।

ভাষা শেখার বিষয়ে লুইপা বলেন, ‘ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হওয়ায় নানা ভাষার প্রতি আগ্রহ তৈরি হয়।’ বর্তমানে তিনি চীনা, আরবি, তুর্কি ও হিন্দিসহ মোট ছয়-সাতটি ভাষায় গান গাইতে পারেন। বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে এসব ভাষায় গানও পরিবেশন করেন।

সম্প্রতি কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের সঞ্চালনাও করেছেন লুইপা। সেখানে ইমরান মাহমুদুল, সাব্বির ও অপু আমানসহ অন্য শিল্পীদের সঙ্গে হাদীর জনপ্রিয় দ্বৈত গান পরিবেশন করেন তিনি।

কনসার্ট প্রসঙ্গে লুইপা জানান, গত মাসে তিনটি আউটডোর কনসার্টে অংশ নিলেও বৃষ্টির কারণে সবগুলোই বিঘ্নিত হয়েছে। তবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাইভ পারফরম্যান্স এবং বারিধারা ডিপ্লোম্যাটিক ক্লাবের একটি কনসার্টে গান গাওয়ার কথা রয়েছে তার।

ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গে লুইপা জানান, তিনি বরাবরই লিওনেল মেসির ভক্ত। কোন দল শিরোপা জিতবে, সেটি তার কাছে বড় বিষয় নয়; তিনি শুধু মেসির খেলা উপভোগ করতে চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১০

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১১

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১২

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৩

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১৫

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৭

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৮

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৯

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

২০
X