বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

প্রভাসের ‘কল্কি ২’-এ দেখা যেতে পারে আলিয়া ভাটকে। ছবি: সংগৃহীত
প্রভাসের ‘কল্কি ২’-এ দেখা যেতে পারে আলিয়া ভাটকে। ছবি: সংগৃহীত

ভারতীয় পুরাণের বৈজ্ঞানিক কল্পকাহিনি নিয়ে নির্মিত প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’ চারদিকে ঝড় তোলে। ভারতীয় সিনেমায় নতুনত্ব নিয়ে আসে এই সায়েন্স ফিকশনটি। দীপিকার সঙ্গে বনিবনা না হওয়ায় সিনেমাটির নায়িকা নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা।

এদিকে প্রকাশ হয়েছে ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা আলিয়া ভাটের স্পাই থ্রিলার ‘আলফা’। বৃহস্পতিবার ‘আলফা’র ট্রেলার দেখে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রভাস। এরপরই জোরালো হয়েছে জল্পনা—‘কল্কি ২’-এ দীপিকা পাড়ুকোনের বদলে কি ‘সুমতি’ চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট?

বিনোদন দুনিয়ায় এখন নতুন গুঞ্জন—‘কল্কি ২’-এর নায়িকা জটিলতার অবসান কি আলিয়া ভাটকে দিয়েই হবে? আলিয়ার নতুন সিনেমা ‘আলফা’র ট্রেলার দেখে প্রভাস যেভাবে প্রশংসায় মেতেছেন, তাতেই আরও জোরালো হয়েছে জল্পনা।

২০২৪ সালের ব্লকবাস্টার ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে বড়সড় জটিলতায় পড়েছেন নির্মাতারা। সিনেমাটির প্রথম পর্বে বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করা ‘সুমতি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন দীপিকা। কিন্তু পারিশ্রমিক ও শুটিংয়ের সময় নিয়ে মনোমালিন্য হওয়ায় সিনেমাটি ছেড়ে দেন তিনি। বর্তমানে দীপিকা ব্যস্ত শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে। ভারতীয় গণমাধ্যম সিনেএক্সপ্রেসের বরাতে এ তথ্য জানা গেছে।

সিনেমার খুবই গুরুত্বপূর্ণ ‘সুমতি’ চরিত্রের জন্য প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার নাম শোনা গিয়েছিল। তবে চড়া পারিশ্রমিকের কারণে তার সঙ্গে বনিবনা হয়নি। এবার চূড়ান্ত না হলেও নির্মাতারা ‘আলফা’ তারকার শরণাপন্ন হয়েছেন বলে বলিপাড়ায় জোর গুঞ্জন। প্রকাশ্যে আলিয়ার প্রশংসা করে এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন খোদ প্রভাস।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘আলফা’ সিনেমায় আলিয়ার দুর্ধর্ষ অ্যাকশন দেখে মুগ্ধ দক্ষিণী এই সুপারস্টার। ট্রেলারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রভাস লিখেছেন, ‘ট্রেলারটি চমৎকার ও ভীষণ আশাব্যঞ্জক। ৩ জুলাই মুক্তির প্রাক্কালে আলিয়া ও পুরো টিমকে অসংখ্য শুভেচ্ছা।’ পাল্টা জবাবে আলিয়াও প্রভাসকে ‘সূর্য’ ইমোজি দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পর্দার ‘ভৈরব’ (প্রভাস) ও আলিয়ার এই মিষ্টি রসায়ন দেখে ভক্তদের ধারণা, দীপিকার ফেলে যাওয়া চরিত্রে এবার দেখা যাবে আলিয়াকে। তবে ‘সুমতি’ কে হবেন—তা জানতে ভক্তদের অপেক্ষায় থাকতে হবে ‘কল্কি ২’-এর অফিসিয়াল ঘোষণা আসার আগ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই যুবক কারাগারে

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে হত্যা, ৫ জনের দোষ স্বীকার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

দুর্নীতি করলে ক্ষমা নেই: সমাজকল্যাণমন্ত্রী 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

১০

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

১১

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

১২

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

১৩

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

১৪

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

১৫

ব্রাজিল শিবিরে ‘মহা দুঃসংবাদ’, ছিটকে গেলেন বড় তারকা

১৬

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

১৭

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১৮

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

১৯

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

২০
X