বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

‘দ্য ওডিসি’  সিনেমার দৃশ্য। ছবি - সংগৃহীত
‘দ্য ওডিসি’ সিনেমার দৃশ্য। ছবি - সংগৃহীত

নোলানের ‘দ্য ওডিসি’ বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে প্রায় ২৫৭.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার কোটি টাকারও বেশি। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয় পেলেন নির্মাতা ক্রিস্টোফার নোলান।

উদ্বোধনী আয়ের হিসেবে ‘দ্য ওডিসি’ ছাড়িয়ে গেছে নোলানের বহুল আলোচিত দুটি সিনেমা ‘ওপেনহাইমার’ এবং ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-কে। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে এসেছে প্রায় ১২৫ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ১৩২.৮ মিলিয়ন ডলার।

সিনেমাটির এমন সাফল্যের পেছনে আগাম টিকিট বিক্রির রেকর্ড, আইম্যাক্সে হাউসফুল প্রদর্শনী এবং দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়াকে বড় কারণ হিসেবে দেখছেন বক্স অফিস বিশ্লেষকরা।

শুধু বিশ্ববাজারেই নয়, ভারতের বক্স অফিসেও দারুণ ছন্দে রয়েছে ‘দ্য ওডিসি’। বাণিজ্য বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির দ্বিতীয় দিনে সিনেমাটি ২২ কোটি রুপি নেট আয় করেছে। প্রথম দিনের ১৭.৪ কোটি রুপির তুলনায় দ্বিতীয় দিনের আয় বেড়েছে ২৬.৪ শতাংশ। দুই দিনে ভারতের মোট নেট আয় দাঁড়িয়েছে ৩৯.৪ কোটি রুপি। এ সময় দেশজুড়ে ৮ হাজার ৭৯১টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। টেলেম্যাকাস চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, পেনেলোপের ভূমিকায় অ্যান হ্যাথাওয়ে এবং অ্যান্টিনোয়াস চরিত্রে রবার্ট প্যাটিনসন। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শার্লিজ থেরন, লুপিতা নিয়ঙ্গ’ও, জেন্ডায়া, জন বার্নথাল, হিমেশ প্যাটেল, জন লেগুইজামো ও মিয়া গোথ।

কালবেলা/এমএইচ/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X