বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজ পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের

কান চলচ্চিত্র উৎসব ২০২৪। ছবি : সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসব ২০২৪। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর কানে বসেছে ২০২৪-এর ৭৭তম আসর। মঙ্গলবার ১৪ মে বাংলাদেশ সময় রাত সোয়া ১১টা আসরের পর্দা উঠছে। খবর : কান অফিসিয়াল

ফ্রান্সের কান সৈকতে আবারও বসছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ৭৭তম এই আসর ১৪ থেকে ২৫ মে ১২ দিনব্যাপী চলবে। বরাবরের মতো এবারও লালগালিচায় আলো ছড়াবেন হলিউড-বলিউডসহ বিশ্বের নামিদামি তারকারা। ‘ফুরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী থাকছেন ক্রিস হেমসওয়ার্থ।

উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় হলিউড তারকা মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হবে ‘পাম ডি অর’ সম্মাননা।

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়েছে। সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগে জায়গা করে নিয়েছে ১৯টি চলচ্চিত্র। এবারের উৎসবে আরও কিছু উল্লেখযোগ্য মুহূর্তের সাক্ষী হবেন সিনেপ্রেমীরা।

এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি মার্কিন অভিনেত্রী ও পরিচালক গ্রেটা গারউইগ। অন্যরা হলেন মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, ফরাসি অভিনেত্রী ওমর সাই, টার্কিশ চিত্রনাট্যকার ও আলোকচিত্রী ইবরু সেলান, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা নাদিন লাবাকি, স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু। অন্যদিকে এবার উৎসবের ক্রিটিকস উইক শাখার প্রধান জুরির দায়িত্ব পালন করছেন স্প্যানিশ পরিচালক রুদ্রিগো সরোগয়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১০

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১১

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১২

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৩

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৪

দুদকের সার্চ কমিটি গঠন

১৫

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

১৬

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১৭

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১৮

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১৯

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

২০
X