শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছর আগেও গ্রাঁ প্রিতে স্থান পায় মালায়ালাম ভাষার সিনেমা

কান চলচ্চিত্র উৎসবের গ্রাঁ প্রিতে পুরস্কৃত মালায়ালাম ভাষার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ছবি : সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবের গ্রাঁ প্রিতে পুরস্কৃত মালায়ালাম ভাষার সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ছবি : সংগৃহীত

এবারের ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ভারতের অর্জন নজর কেড়েছে বিশ্বব্যাপী। এবারের উৎসবে আঁ সার্তে রিগা বিভাগে জায়গা করে শুরুতেই আলোচনায় ছিল ভারতীয় সিনেমা ‘দ্য শেমলেস’। সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠে কলকাতার অভিনেত্রী অনসুয়া সেনগুপ্তর হাতে। এবার উৎসবে গ্রাঁ প্রি অ্যাওয়ার্ড জিতে নিলেন ভারতের চলচ্চিত্র নির্মাতা পায়েল কাপাডিয়া। তার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটির জন্য পুরস্কৃত হয়েছেন এই নারী নির্মাতা। ৩০ বছরের মধ্যে প্রধান প্রতিযোগিতায় প্রদর্শিত হওয়া প্রথম ভারতীয় চলচ্চিত্র এবং প্রথম কোনো ভারতীয় মহিলা পরিচালকের হাতে এই পুরস্কার উঠল। এই অর্জনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লিখলেন পায়েল। খবর : ফ্রন্টলাইন ম্যাগাজিন

ভারতের নারী এই নির্মাতার আগে ১৯৯৪ সালে গ্রাঁ প্রি বিভাগে ৩০ বছর আগে মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়া ভারতীয় সিনেমাটি হচ্ছে শাজি এন করুণের ‘স্বহম’। সিনেমাটি সে বছর প্রতিযোগিতার জন্য নির্বাচন হলেও কোনো পুরস্কার জয় করতে পারেনি।

‘স্বহম’ সিনেমাটি মালায়ালাম ভাষায় নির্মাণ করা হয়। গ্রাঁ প্রি অ্যাওয়ার্ড জিতে নেওয়া ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটিও মালায়ালাম ভাষায় নির্মিত।

অল উই ইমাজিন অ্যাজ লাইট একটি মালায়ালাম হিন্দি সিনেমা। এই সিনেমায় প্রভা নামে একজন নার্সের গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় দেখা গেছে, একদিন দুই নার্স একটি সৈকত শহরে রোড ট্রিপে যান, যেখানে রহস্যময় জঙ্গল তাদের স্বপ্নের প্রকাশের জন্য একটি স্থান হয়ে ওঠে। এর আগে ‘আ নাইট অব নোয়িং নাথিং’ নামে একটি ডকুমেন্টারির জন্য কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরস্কার জিতেছিলেন পায়েল।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X