বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

অভিনেত্রী আফরোজা হোসেন। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আফরোজা হোসেন। ছবি: সংগৃহীত

বাংলা নাটক ও চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। রোববার, ১০ নভেম্বর ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবরটি সামাজিক মাধ্যমে জানান, অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

শোক প্রকাশ করে মিঠু লিখেছেন, ‘এখন আমি কার সাথে কথা বলব আপা, কে আমাকে সাহস জোগাবে? তোমার ছেলে নাঈমকে আমি কী বলে সান্ত্বনা দেব? আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না।’

শোবিজ অঙ্গনে আফরোজা হোসেন ছিলেন এক পরিচিত ও জনপ্রিয় মুখ। তার অভিনয়জীবন শুরু হয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের জনপ্রিয় নাটক আনন্দ পাঠ আসরের মাধ্যমে। এরপর তিনি বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন।

২০২২ সালের সেপ্টেম্বরে আফরোজা হোসেনের জরায়ুর ক্যানসার ধরা পড়ে, যা ধীরে ধীরে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে ভারতেও নেওয়া হয়েছিল।

গত বছরের শেষে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মারণব্যাধির কাছে হার মানেন তিনি।

আফরোজা হোসেনের মৃত্যু শোবিজ অঙ্গনে একটি বড় শূন্যতার সৃষ্টি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X