কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাডভান্স ফেরত না দিয়েই জ্যোতিকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা

অ্যাডভান্স ফেরত না দিয়েই জ্যোতিকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। নিজের অবস্থান আগেই পরিষ্কার করেছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। ৫ আগস্টের পর থেকে কর্মজীবনে তোপের মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। কাজ হারাচ্ছেন, চাকরিটা চলে গেছে, এমনকি বাড়িওয়ালাও তাকে বের করে দিয়েছেন।

সম্প্রতি জীবনে ঘটে যাওয়া নানা বিষয় তুলে ধরে ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন জ্যোতিকা জ্যোতি। তিনি লিখেছেন, চাকরি থেকে ছাড়ানো হলো, আফসোস নেই। কিন্তু এক সিনেমায় কাস্টিং করল, পরিচালক বাসায় এসে গল্প শোনালেন, জানুয়ারির ১ তারিখ থেকে শুটিং। চরিত্র নিয়ে ভাবনা শুরু হলো, অনেক দিন পর শুটিং করব- ভালোলাগা শুরু হলো। অফিসিয়াল ফরমালিটিজ কমপ্লিট করতে হবে এমন কথা হলো, তার ৩ দিন পরই পত্রিকায় দেখলাম এক বিদেশি অ্যাকট্রেসকে কাস্টিং করা হয়েছে আমার জায়গায়!

তিনি আরও লিখেছেন, ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে কোনো না কোনো দায়িত্বে থাকার কথা ছিল। পরিস্থিতি যা বুঝলাম দায়িত্ব তো দূরের কথা, ফেস্টিভ্যালে না যাওয়াই ভালো মনে হলো। এক আপার মেয়ের বিয়ে। গায়ে হলুদ, রং খেলা, বিয়ে, বৌভাত। কতশত প্ল্যান! আরেক আমন্ত্রিত অভিনেত্রী গেস্ট বললেন, জ্যোতিকা জ্যোতি এলে তিনি আসবেন না! এপ্রিলে এক নতুন বাসায় শিফট হলাম। আমার কুকুর আছে বলে নিলাম। তিনি আমাকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই। বরং আমার পরিচয় তার বাসার ভাড়াটিয়া হিসেবে তাকে আরও গর্বিত করবে বলে জানালেন। জুলাইয়ে যখন দেশে তুমুল গণ্ডগোল তখন বাড়িওয়ালা বললেন- আমার নিরাপত্তার দায়িত্ব তার। আমি যেন কোনো চিন্তা না করি। আগস্টের ৬ তারিখ জানালেন, আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তাই আমি যেন কুকুর নিয়ে বাসার নিচে না যাই। তবে তার কথায় মনে হলো বাসা ছেড়ে দিলেই ভালো। ১৬ আগস্ট আমাকে ফোন করে বললেন, আমি যেন আগামীকালই বাসা ছেড়ে দেই। তিনি কোনো কিছুতেই আমাকে সময় দিতে রাজি না। এক দিনের মধ্যে ওই বাসায় মালপত্র রেখে আমি আমার কুকুর নিয়ে একটি গেস্ট হাউসে প্রায় ১৩ দিন থেকে নতুন এক বাসা নিলাম। কোনো আত্মীয়-বন্ধুর বাসায় থাকা যায়নি কারণ আমার সঙ্গে কুকুর আছে, আবার কেউ কেউ আমাকে নিয়ে শঙ্কিতও ছিল। দিন দশেক পর আমার এক বন্ধু ওই বাসা থেকে মালপত্র উদ্ধার করে। কিন্তু বাড়িওয়ালা আমার ২ মাসের অ্যাডভান্স ফেরত দিলেন না।

প্রশ্ন ছুড়ে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, এগুলো আসলে কী? ঠিক বুঝে উঠতে পারছি না! এসব পোহাতে হবে কতদিন??? নাকি দেশ ছেড়ে চলে যেতে হবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X