বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতায় বাংলাদেশি মডেল গ্রেপ্তার, একাধিক ভুয়া নথিপত্র উদ্ধার

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। ছবি: সংগৃহীত

কলকাতার যাদবপুর থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ সম্প্রতি বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, শান্তার বিরুদ্ধে নথিপত্র জালিয়াতির অভিযোগ তদন্তাধীন। পুলিশ খতিয়ে দেখছে, কীভাবে তিনি ভারতীয় নাগরিকত্বের এসব প্রমাণপত্র সংগ্রহ করলেন এবং সেগুলো আসল না নকল, তাও যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তা ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে ছিলেন। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি। এমনকি সম্প্রতি ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করার সময়ও ভিন্ন ঠিকানা দেন তিনি, যা পুলিশের সন্দেহ বাড়িয়ে দেয়।

তদন্তে নেমে শান্তার ফ্ল্যাট থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বিমান সংস্থার আইডি কার্ড উদ্ধার করে পুলিশ। তারা এখন খুঁজে দেখছে, কোন নথির ভিত্তিতে তিনি ভারতের আধার ও ভোটার কার্ড পেয়েছেন। সেই সূত্রে ইউইডিএআই ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া রেশন কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য খাদ্য দপ্তরেও নথি পাঠানো হয়েছে।

মডেলিং ও অভিনয়ের মাধ্যমে শান্তার কর্মজীবন শুরু। বাংলাদেশের দুটি নামি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন তিনি। অংশ নিয়েছেন একাধিক বিউটি কনটেস্টে। জানা যায়, ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক হয়। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’-তেও কাজ করেছেন বলে জানা গেছে, যেখানে পরিচালনায় ছিলেন বিশ্বনাথ রাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X