বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপদ থেকে রক্ষা পেলেন চমক 

রুকাইয়া জাহান চমক । ছবি : সংগৃহীত
রুকাইয়া জাহান চমক । ছবি : সংগৃহীত

অল্পের জন্য বড় বিপর্যয় এড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঝলমলে আলো আর করতালির মাঝে অ্যাওয়ার্ড হাতে মঞ্চ থেকে নামতেই ঘটে গেল এক চমকে দেওয়া ঘটনা। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশে নেমে আসে শঙ্কার ছায়া।

সম্প্রতি দেশীয় গণমাধ্যমের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। ভিডিওতে স্পষ্ট হয়, তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। বিশেষ করে চমকের আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে। উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে, ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ আরও অনেক নাটক।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X