রাজু আহমেদ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

ড. সৈয়দ মুজতবা আলীর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত

ড. সৈয়দ মুজতবা আলীর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ড. সৈয়দ মুজতবা আলীর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত। ছবি : কালবেলা

১৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক পণ্ডিত ও বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এই বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে ‘বিশ্ব কবি মঞ্চ’, যেখানে আলোচনা সভা, কবিতাপাঠ, আবৃত্তি, সাহিত্য সম্মাননা প্রদান এবং লেখক হারুন চৌধুরীর উপন্যাস ‘মিশন আফগানিস্তান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

ড. সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের এক স্বনামধন্য চরিত্র ছিলেন, যিনি সাংস্কৃতিক জাগরণের এক আলোকবর্তিকা হিসেবে সমাজে বিশেষ স্থান অধিকার করেছিলেন। জন্মবার্ষিকী অনুষ্ঠানে এই সাহিত্যিকের অবদান ও প্রভাবকে স্মরণ করে বিশেষ আলোচনার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এইচ মোফাজ্জল করিম, প্রখ্যাত কবি, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ করেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, প্রফেসর ড. মোস্তফা দুলাল, রবীন্দ্র কুমার রায়, দীপ্ত উদাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. অনুপমা কুমার পাল।

অনুষ্ঠানে কবিতাপাঠ ও আবৃত্তি করেন শিখা দেবনাথ, কাজী মুন্নি, জিএম মোর্শেদ, ইমরান সিকদার, কামাল বাীর, অমৃতা অদিত অতনু, মো. আতাউল্লাহ কবীর, অঞ্জলী বড়ুয়া, আফরোজা অদিতসহ আরও বহু কবি ও শিল্পী। আবৃত্তি শেষে অধ্যাপক নিরঞ্জন অধিকারী ড. সৈয়দ মুজতবা আলীর সাহিত্যিক মহত্ত্ব ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন।

প্রধান অতিথি এএইচ মোফাজ্জল করিম অনুষ্ঠানে বলেন, ‘আমাদের দেশ, আমাদের সরকারের কোনো মাথাব্যথা নেই সাহিত্যিকদের নিয়ে। আজ কোথাও তো দেখলাম না মুজতবা আলীকে নিয়ে কোনো অনুষ্ঠান করা হচ্ছে! কোনো খবরের কাগজে বা টিভিতে দেখলাম না কেউ তাকে নিয়ে লিখেছে! কিন্তু কেন? মুজতবা আলী দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বলে কি সবকিছু নিয়ে গিয়েছিলেন।’

অনুষ্ঠানে সমাজ, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কবিরাজ জহির উদ্দিন রহমান চৌধুরী, অনিতা মজুমদার, ফেরদৌস শেকিল (যুক্তরাজ্য), কথাসাহিত্যিক হারুন চৌধুরী (সুইডেন) এবং অন্যান্য বিশিষ্টজন। ‘সৈয়দ মুজতবা আলী সাহিত্য সম্মাননা ২০২৫’ প্রদান করা হয় তাদের মধ্যে নির্বাচিত প্রতিভাবান সাহিত্যিকদের।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X