সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ হানিয়া আমির এবার প্রথমবারের মতো পা রাখছেন ঢাকায়। সফরকালে অংশ নেবেন একাধিক জমকালো আয়োজন ও ভিন্নধর্মী অনুষ্ঠানে।

অভিনয়ের শুরুটা হয়েছিল ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টেলিভিশন নাটক থেকে সিনেমা, ওয়েব কনটেন্ট থেকে বিজ্ঞাপন—সবখানেই তার উপস্থিতি আলোচনায় এসেছে। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।

হানিয়া শুধু গ্ল্যামারাস তারকা নন, বরং বহুমাত্রিক চরিত্রে তার অভিনয় দক্ষতা তাকে আলাদা করেছে। রোমান্টিক, কমেডি কিংবা গাঢ় আবেগের চরিত্র—সব জায়গাতেই সমানভাবে প্রশংসিত হয়েছেন তিনি। অল্প সময়েই ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন “দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ”।

বাংলাদেশেও তার বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঢাকায় তার উপস্থিতি নিঃসন্দেহে ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে।

সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন হানিয়া। আয়োজকদের মতে, পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর।

হানিয়া আমিরের সফরকালীন ইভেন্টগুলোর বিস্তারিত জানতে চোখ রাখতে হবে সানসিল্ক বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে।

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X