বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের গুঞ্জনে হানিয়া আমির

হানিয়া আমির I ছবি: সংগৃহীত
হানিয়া আমির I ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। নিজের সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনই পর্দার বাইরে তার ব্যক্তিগত জীবন ও প্রাণবন্ত ব্যক্তিত্বের কারণেও আলোচিত হয়ে থাকেন এই সুন্দরী। পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ভক্ত রয়েছে। তবে এবার তিনি বিয়ের গুঞ্জনে হয়েছেন খবরের শিরোনাম।

ব্যক্তিগত জীবনে পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হানিয়া আমির। বেশ আগে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তারা। ফের অসীম আজহারের সঙ্গে হানিয়ার নাম জড়িয়েছে। গুঞ্জন উড়ছে, হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন এই যুগল।

কয়েক দিন পরই শুরু হবে রমজান। এই রমজানে বিয়ে করবেন অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক অসীম আজহার। ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন তারা।

মূলত, হানিয়া আমির ও অসীম আজহারের বিয়ের খবরটি প্রথমে সামনে আনে পাকিস্তানভিত্তিক বিনোদন-লাইফস্টাইল বিষয়ক ইনস্টাগ্রাম পেজ ‘ইরফানিস্তান’। এ পেজের অনুসারীর সংখ্যা ১৬ লাখের বেশি। এ পোস্টে লেখা হয়, “ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী, হানিয়া আমির ও আসীম আজহার রমজানে বিয়ে করতে যাচ্ছেন। প্রিয় এই জুটি তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছেন।”

তবে বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম— কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।”

এদিকে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির। তারপরই শুরু হয় চর্চা। সবকিছু মিলিয়ে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করছেন না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X