বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হানিয়ার বিয়ে নিয়ে জ্যোতিষীর সতর্কবার্তা

হানিয়া আমির I ছবি : সংগৃহীত
হানিয়া আমির I ছবি : সংগৃহীত

পাকিস্তানের শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত জুটি হানিয়া আমির ও আসিম আজহার। দীর্ঘ বিরতির পর আবারও তাদের পুনর্মিলনের খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। গুঞ্জন রটেছে, গোপনে বাগদানও নাকি সেরে ফেলেছেন এই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা এবং ২০২৬ সালেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। তবে ভক্তদের এই বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝেই সুর কেটে দিলেন এক জ্যোতিষী। শোনালেন বিচ্ছেদ ও ক্যারিয়ার ধসের মতো ভীতিকর ভবিষ্যদ্বাণী।

২০২৬ সাল হানিয়ার জন্য ‘অশুভ’ সম্প্রতি নাদিয়া খানের জনপ্রিয় মর্নিং শো ‘রাইজ অ্যান্ড শাইন’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। সেখানে তিনি হানিয়া আমিরের জন্মছক ও রাশিফল বিশ্লেষণ করে সাফ জানিয়ে দেন, ২০২৬ সালটি হানিয়ার বিয়ের জন্য মোটেই শুভ নয়।

সামিয়া খান সতর্ক করে বলেন, ‘এই সময়ে বিয়েতে আবদ্ধ হলে সেই সম্পর্কে ভাঙনের প্রবল আশঙ্কা রয়েছে। যা শুধু তার ব্যক্তিগত জীবনই নয়, পেশাগত জীবনেও বড়সড় নেতিবাচক প্রভাব ফেলবে।’ তার পরামর্শ, আপাতত বিয়ের চিন্তা বাদ দিয়ে হানিয়া ও আসিম দুজনেরই উচিত নিজেদের ক্যারিয়ারে পূর্ণ মনোযোগ দেওয়া।

জ্যোতিষীদের ভিন্নমত তবে সামিয়া খানের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আরেক জ্যোতিষী কিরণ চৌধুরী। তিনি দাবি করেন, অতীতে হানিয়া-আসিমের বিচ্ছেদের যে পূর্বাভাস তিনি দিয়েছিলেন, তা বাস্তবে ফলেছিল। তার বর্তমান গণনা বলছে, হানিয়া আবারও তার পুরনো সম্পর্কে ফিরে যেতে পারেন এবং চলতি বছরেই বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

অন্যদিকে, জ্যোতিষী আলী মুহাম্মদ শোনাচ্ছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘হানিয়া আমিরের জীবনে প্রেম রয়েছে এটা সত্য, কিন্তু নিকট ভবিষ্যতে আমি তার বিয়ের কোনো সম্ভাবনা দেখছি না।’

বাস্তব ও গুঞ্জনের সমীকরণ উল্লেখ্য, ২০১৮ সালে জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে প্রেমে জড়ান হানিয়া, যা ২০২০ সালে ভেঙে যায়। এরপর আসিম অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু ২০২৫ সালের জুনে সেই বাগদান ভেঙে যাওয়ার পর থেকেই হানিয়া ও আসিমের পুনর্মিলনের গুঞ্জন জোরালো হয়।

এখন পর্যন্ত এই গুঞ্জন বা বিয়ের খবর নিয়ে হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই মুখ খোলেননি। তাদের টিমও বজায় রেখেছে রহস্যময় নীরবতা। এখন দেখার বিষয়, তারকাদ্বয় জ্যোতিষীর সতর্কবার্তা মেনে চলেন, নাকি ভালোবাসার টানে ২০২৬ সালেই এক হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X