বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ এএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা ছেড়েছেন হানিয়া আমির

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফর শেষে রোববার মাঝ রাতে ঢাকাকে বিদায় জানান তিনি।

এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্ক-এর আমন্ত্রণে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন তিনি। পূর্বঘোষণা অনুযায়ী শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া। সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান। এরপর রোববার সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানে ফিরে যান।

ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেন, ‘আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।

এরপর শুক্রবার সকালে ঢাকার ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখেন হানিয়া। সঙ্গী ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, রাফসানের সঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়ি খাচ্ছেন হানিয়া, মাটির কাপে দুধ চা উপভোগ করছেন। এমনকি একসঙ্গে রিকশায় চড়েও ঢাকার পথঘাট ঘুরে দেখেছেন তারা।

সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই তারকা। সফর শেষে তিনি স্বীকার করেন—বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X