বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জুবিনের মৃত্যুর রহস্য ঘিরে ধোঁয়াশা, সরকারের কাছে যে দাবি জানালেন পাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না ভক্তরা। প্রয়াণের পর কেটে গেছে এক সপ্তাহ, কিন্তু গোটা আসামজুড়ে শোকের আবহ কাটেনি।

এদিকে জনপ্রিয় এই গায়কের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দু’দফা ময়নাতদন্তের পরও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি তদন্তকারী দল। এর মধ্যেই ষড়যন্ত্রের অভিযোগ উঠছে নানা মহল থেকে। ইতোমধ্যে শিল্পীর ব্যান্ডের প্রাক্তন সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে আটক করেছে পুলিশ। নজরে আছেন জুবিনের ঘনিষ্ঠ সহকারী সিদ্ধার্থ শর্মাও।

এ অবস্থায় আসাম সরকারের কাছে তদন্ত দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন গায়ক পাপন। প্রিয় বন্ধুর মৃত্যুসংবাদে মুম্বাই থেকে ছুটে গিয়ে শেষকৃত্যে অংশ নেন তিনি। সেই সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাকে।

জুবিনকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাপন লিখেছেন, ‘তোমার কথা খুব মনে পড়ছে ভাই। যেখানেই থাকো, ভালো থেকো।’ একই সঙ্গে তিনি আসাম সরকারের কাছে দ্রুত তদন্ত শেষ করার অনুরোধ জানান। তার ভাষায়, ‘দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যে উত্তরগুলো খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাই।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১০

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১১

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১২

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৩

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৪

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৫

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৬

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

১৭

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

১৮

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

১৯

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

২০
X