বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

মেমুনা কুদ্দুস । ছবি : সংগৃহীত
মেমুনা কুদ্দুস । ছবি : সংগৃহীত

খোলামেলা মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেমুনা কুদ্দুস। সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে তিনি বিস্ফোরক দাবি তুলেছেন, ‘পাকিস্তানের অন্যান্য শহরের তুলনায় লাহোরেই সমকামিতার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে বিনোদন জগতে।’ তার এই বক্তব্য মুহূর্তেই ঝড় তোলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বিনোদন মহলে।

প্রকাশিত সেই পডকাস্টে অভিনেত্রী মেমুনা বলেন, ‘করাচিতেও সমকামিতা রয়েছে, তবে লাহোরে এটি অনেক বেশি প্রকাশ্যে ঘটে থাকে। সেখানে খোলামেলা পার্টি হয় এবং এসব কার্যকলাপ প্রকাশ্যে ঘটে। এমন ব্যক্তিগত বিষয়গুলো গোপনে সীমাবদ্ধ থাকা উচিত, প্রকাশ্যে আলোচনা বা প্রদর্শনের বিষয় এটি নয়।’

লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রি অধিক ‘নোংরা’ বলে মন্তব্য করেন মেমুনা। তিনি বলেন, ‘লাহোরের শোবিজ ইন্ডাস্ট্রিতে অনেক ‘ময়লা’ রয়েছে। সেখানকার মানুষ নৈতিক বিচারে অনেক বেশি দুর্বল। লাহোরে অনেক মানুষ রয়েছেন, যারা প্রকৃতপক্ষে ধনী নন, তারপরও তারা নিজেদের লাখপতি বা কোটিপতি হিসেবে উপস্থাপন করেন এবং অন্যদের তুলনায় নিজেদের শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করেন।’

করাচিকে ব্যঙ্গাত্মকভাবে পেশাদার শহর হিসেবে উল্লেখ করেন মেমুনা। এ অভিনেত্রী বলেন, ‘করাচির মানুষ অত্যন্ত পেশাদার। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও তাদের মধ্যে ব্যবসায়িক মনোভাব দেখা যায়।’

খানিকটা ব্যাখ্যা করে মেমুনা বলেন, ‘করাচিতে সম্পর্কগুলো অনেক সময় চুক্তির মতো হয়। যেখানে প্রত্যাশাগুলো স্পষ্ট থাকে যেমন, সেখানে বিনিময়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। মেয়েটি যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ব্যাপারটা সেখানেই শেষ।‘

মেমুনার এসব বক্তব্য নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী। নেটিজেনদের অনেকে তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি একই পডকাস্টে শিয়া সম্প্রদায়কে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন মেমুনা। বিতর্কের মুখে ক্ষমাও চেয়েছেন মেমুনা ও চ্যানেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেন মেমুনা কুদ্দুস। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি নেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন পরিচালনা, চিত্রনাট্য রচনা, ভিডিও এডিটিং বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন। করাচিতে পাড়ি জমানোর আগে পাকিস্তান টেলিভিশনে ইন্টার্ন করেন তিনি। ২০১৬ সালে মডেলিং শুরু করেন।

এরপর ২০১৭ সালে অভিনেতা আইজাজ আসলাম তার ‘চাইয়ে থোড়া প্যায়ার’ নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। এ প্রস্তাব গ্রহণ করেন মেমুনা। নাটকটিতে ‘সাবা’ চরিত্র রূপায়ণ করেন। এরপর অভিনেত্রী জাভেরিয়া সৌদ তাকে ‘মোহাব্বত জিন্দেগি’ ধারাবাহিকে কাস্ট করেন।

এ নাটকেও ‘সাবা’ চরিত্রে অভিনয় করেন তিনি। নাটকটি প্রচারের পর ইতিবাচক সাড়া ফেলেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X