বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রেম ভাঙার গুঞ্জনে যা বললেন সাদিয়া

সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি : সংগৃহীত

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সবসময়ই থাকেন আলোচনায়—কখনো অভিনয়ের জন্য, কখনো ব্যক্তিগত জীবনের গুঞ্জনে। এবারও ব্যতিক্রম নয়। পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তার প্রেমভঙ্গের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে সরগরম বিনোদন অঙ্গন।

কিছুদিন ধরে শোবিজে কানাঘুষা চলছে— রনির জীবনে নাকি এসেছে নতুন একজন নারী, আর সাদিয়ার সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এতদিন নীরব থাকা সাদিয়া এবার মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’

এর আগে একাধিক অনুষ্ঠানে সাদিয়া ও রনিকে একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক সময় সেই উপস্থিতি আর চোখে পড়ছে না। ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া, আবার অন্য এক ইভেন্টে দেখা যায়নি রনিকে। এই অনুপস্থিতিই প্রেমভাঙার গুঞ্জনে আরও আগুন জ্বালায়।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাদিয়া বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু ওর সঙ্গে আমাকে দেখেননি—সেটাই তো স্বাভাবিক। কেন একজন মানুষের সঙ্গে আমাকে সব জায়গায় থাকতে হবে? তারও তো আলাদা সার্কেল আছে। সম্পর্ক নয়, আমরা খুব ভালো বন্ধু।”

রনির সঙ্গে বন্ধুত্ব নিয়েই আবারও স্পষ্ট করে বলেন সাদিয়া, ‘বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে যাই। এখন একসঙ্গে দেখতে না পাওয়াটা স্বাভাবিক— আমাদের দুজনেরই কাজ থাকে। সে এখন সিনেমা বানাচ্ছে, আমি নিয়মিত নাটকের শুটিং করি। তাই টাইমিং মেলে না। আমরা দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত।’

রনির নতুন প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা মত দেন এই অভিনেত্রী। ‘আপনার কাছে তথ্য আসতেই পারে, কিন্তু এটা নিয়ে আমার বলার কিছু নেই। সে আমার বন্ধু, সে চাইলে যে কারও সঙ্গে প্রেম করতে পারে— এটা তার ব্যক্তিগত বিষয়। আমি যতটুকু জানি, সে এখন তার সিনেমা নিয়েই খুব ব্যস্ত।’

সবশেষে নিজের ও রনির বর্তমান সম্পর্ক নিয়ে সাদিয়া বলেন, ‘আমরা এখনো খুব ভালো বন্ধু। যোগাযোগ আছে, কথা হয়। শুধু ব্যস্ততার কারণে দেখা হয় না, কিন্তু বন্ধুত্বে কোনো দূরত্ব নেই।’

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সবসময়ই থাকেন আলোচনায়— কখনো অভিনয়ের জন্য, কখনো ব্যক্তিগত জীবনের গুঞ্জনে। এবারও ব্যতিক্রম নয়। পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তার প্রেমভঙ্গের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে সরগরম বিনোদন অঙ্গন।

কিছুদিন ধরে শোবিজে কানাঘুষা চলছে— রনির জীবনে নাকি এসেছে নতুন একজন নারী, আর সাদিয়ার সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এতদিন নীরব থাকা সাদিয়া এবার মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা জানতে হবে আপনি কোথা থেকে শুনেছেন? এটা একটা ভুল ইনফরমেশন।’

এর আগে একাধিক অনুষ্ঠানে সাদিয়া ও রনিকে একসঙ্গে দেখা গেলেও সাম্প্রতিক সময় সেই উপস্থিতি আর চোখে পড়ছে না। ‘সাবা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে ছিলেন না সাদিয়া, আবার অন্য এক ইভেন্টে দেখা যায়নি রনিকে। এই অনুপস্থিতিই প্রেমভাঙার গুঞ্জনে আরও আগুন জ্বালায়।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে সাদিয়া বলেন, “সেদিন আমার শুটিং ছিল, তাই ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে যেতে পারিনি। ডেইলি স্টারের অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু ওর সঙ্গে আমাকে দেখেননি— সেটাই তো স্বাভাবিক। কেন একজন মানুষের সঙ্গে আমাকে সব জায়গায় থাকতে হবে? তারও তো আলাদা সার্কেল আছে। সম্পর্ক নয়, আমরা খুব ভালো বন্ধু।”

রনির সঙ্গে বন্ধুত্ব নিয়েই আবারও স্পষ্ট করে বলেন সাদিয়া, ‘বন্ধু হিসেবেই আমরা একসঙ্গে যাই। এখন একসঙ্গে দেখতে না পাওয়াটা স্বাভাবিক— আমাদের দুজনেরই কাজ থাকে। সে এখন সিনেমা বানাচ্ছে, আমি নিয়মিত নাটকের শুটিং করি। তাই টাইমিং মেলে না। আমরা দুজনেই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত।’

রনির নতুন প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা মত দেন এই অভিনেত্রী। ‘আপনার কাছে তথ্য আসতেই পারে, কিন্তু এটা নিয়ে আমার বলার কিছু নেই। সে আমার বন্ধু, সে চাইলে যে কারও সঙ্গে প্রেম করতে পারে— এটা তার ব্যক্তিগত বিষয়। আমি যতটুকু জানি, সে এখন তার সিনেমা নিয়েই খুব ব্যস্ত।’

সবশেষে নিজের ও রনির বর্তমান সম্পর্ক নিয়ে সাদিয়া বলেন, ‘আমরা এখনো খুব ভালো বন্ধু। যোগাযোগ আছে, কথা হয়। শুধু ব্যস্ততার কারণে দেখা হয় না, কিন্তু বন্ধুত্বে কোনো দূরত্ব নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৪

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৫

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৬

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৭

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৮

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৯

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

২০
X