বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

২৪ এপ্রিল থেকে দেশের সকল সিনেমা হলে চলবে ‘দম’

দম সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিতির একাংশ। ছবি - সংগৃহীত
দম সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিতির একাংশ। ছবি - সংগৃহীত

আবেগ, উত্তেজনা আর অনুভূতির সংমিশ্রণে এবারের ঈদে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি সগৌরবে দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে চলছে। আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘দম’ সিনেমাটি আগামী ২৪ এপ্রিল থেকে দেশের সকল সিনেমা হলে একযোগে দেখা যাবে বলে জানিয়েছেন এর প্রযোজক শাহরিয়ার শাকিল।

বুধবার (০১ এপ্রিল) দম’র প্রিমিয়ার হয়েছে। এদিন সিনেমাটি দেখতে তারার হাট বসেছিল। এসময় শাহরিয়ার শাকিল বলেন, ‘শুরু থেকেই দমকে ভালোবাসায় রেখেছেন দর্শকরা। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও দম ঘিরে আগ্রহ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় সিনেমাটির প্রদর্শনী হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিয়েটারে দম দেখা যাবে। সেইসঙ্গে আগামী ২৪ এপ্রিল বাংলাদেশের সকল সিনেমা হলে একযোগে চলবে দম। আশা করব, বরাবরের মতো দর্শকরা বাংলা সিনেমার পাশে থাকবে।’

মুক্তির পর থেকেই সব শ্রেণির দর্শকদের কাছে প্রশংসা কুড়াচ্ছে ‘দম’। ব্যবসায়িক দিক দিয়েও সিনেমাটি শীর্ষ অবস্থানে রয়েছে। দর্শক চাহিদার ধারাবাহিকতায় ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারেও। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী হয়েছে। এবার উত্তর আমেরিকায় প্রদর্শিত হবে ‘দম’। আগামী ১০ এপ্রিল নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস-এ প্রিমিয়ারের মাধ্যমে সিনেমাটির যাত্রা শুরু হবে। এরপর এক সপ্তাহ প্রদর্শনীর পর ১৭ এপ্রিল থেকে পুরো যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X