বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, দাবি পাক অভিনেত্রীর

সাঈদা ইমতিয়াজ । ছবি : সংগৃহীত
সাঈদা ইমতিয়াজ । ছবি : সংগৃহীত

সাহসী মন্তব্য করে আলোচনার কেন্দ্রে পাকিস্তানি অভিনেত্রী ও মডেল সাঈদা ইমতিয়াজ। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নীরবতার দেয়াল ভেঙে বললেন, ‘অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত।’ তার এই খোলামেলা স্বীকারোক্তি মুহূর্তেই ভাইরাল, সামাজিক মাধ্যমে শুরু বিতর্কের ঝড়। কেউ বলছেন ‘সত্য কথা বলেছেন’, আবার কেউ বা তাকে নিয়ে তীব্র সমালোচনায় মুখর।

সাক্ষাৎকারটিতে বিয়ে, বিশ্বস্ততা, নিজের পছন্দের জীবনসঙ্গী নিয়েও এ সাক্ষাৎকারে খোলামেলা মতপ্রকাশ করেন সাঈদা। এ অভিনেত্রী বলেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ আমার কাছে ভয়ংকর মনে হয়। বিয়ের আগে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া ও সামঞ্জস্য থাকা খুব জরুরি।'

নিজের বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘আমি লাভ-কাম-অ্যারেঞ্জ ম্যারেজ পছন্দ করি। তবে পাকিস্তানি পুরুষকে নয়, একজন বিদেশিকে বিয়ে করতে চাই।'

কারণ ব্যাখ্যা করে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘আমার মতে, অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত। কিন্তু অন্যান্য দেশের পুরুষদের মধ্যে অবিশ্বস্ততা তুলনামূলকভাবে অনেক কম। আমার ভাই-বোনেরা নিউইয়র্কে বসবাস করে, যেখানে পুরুষদের একাধিক বিয়ে করার অনুমতি নেই।’

স্থানীয় সমাজের নৈতিক অবক্ষয়ের উদাহরণ টেনে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘আমি এমন ঘটনাও শুনেছি, যেখানে একজন নারী নিজের বোনের বাগদত্তাকে বিয়ে করেছে। নারীদের উচিত বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্ক না করা, যাতে আরেকজন নারীর সংসার না ভেঙে যায়।’ বিবাহিত পুরুষদের কাছ থেকে মেসেজ পেলে, তার প্রতিক্রিয়া কীভাবে দেন? এ প্রশ্নের জবাবে সাঈদা ইমতিয়াজ বলেন, ‘যদি কোনো বিবাহিত পুরুষ আমাকে মেসেজ করে, আমি তাকে হুঁশিয়ারি দিই যে, আমি আমাদের এই কথোপকথনের স্ক্রিনশট আপনার স্ত্রীর কাছে পাঠাব। সাধারণত, তারপর তারা পিছু হটে।'

কাশ্মীর-আমেরিকান পরিবারের সন্তান সাঈদা। সংযুক্ত আরব আমিরাতে তার জন্ম। তবে বেড়ে উঠেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সাঈদা।

২০১২ সালে দ্বিভাষিক পাকিস্তানি ‘কাপ্তান: দ্য মেকিং অব আ লিজেন্ড’ সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। এতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা খানের চরিত্র রূপায়ণ করেন সাঈদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

১০

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

১১

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

১২

নতুন এনআইডি কার্ড ডাউনলোড করুন সহজেই

১৩

পন্তের নেতৃত্ব হারানো নিয়ে মুখ খুললেন কোচ গম্ভীর 

১৪

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু

১৫

ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

১৬

প্রাইভেট পড়ানোর অজুহাতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেপ্তার

১৭

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ট্রাক্টর, চালকের মৃত্যু

১৮

১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও ভাঙচুর

১৯

আজম খানের মৃত্যুবার্ষিকী আজ, শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন

২০
X