কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কী থাকছে ‘পারফেক্ট ওয়াইফ’-এ

পারফেক্ট ওয়াইফ । ছবি : সংগৃহীত
পারফেক্ট ওয়াইফ । ছবি : সংগৃহীত

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নতুন কাজ নিয়ে ফিরছেন। এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আজ রাত ১২টা থেকে দেখা যাবে চরকির নতুন এই ফ্ল্যাশ ফিকশন। এরই মধ্যে (২০ অক্টোবর) প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা দেখে ধারণা করা যাচ্ছে তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্প।

ট্রেলারে স্পষ্ট যে, এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। আর তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহের উৎপত্তি কোথায়? নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, কলহের উৎপত্তি বোঝা যাবে কনটেন্টটি দেখার পর। তবে এই বোঝাপড়াটা এত সহজ নয়।

নির্মাতা বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে মনের মতো বউ বলে একটা বিষয় কাজ করে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাঙ্ক্ষাকে প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ পারফেক্ট ওয়াইফ। আমরা এ গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।’

‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘কাজলরেখা’ এবং চরকি অরিজিনাল ফিল্ম‘গুণিন’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাছে দর্শকরা সিনেমাই প্রত্যাশা করে। কেন হঠাৎ করে কম দৈর্ঘ্যের কনটেন্ট নির্মাণ করলেন তিনি? উত্তরে জনপ্রিয় এ নির্মাতা বলেন, ‘নির্মাতা হিসেবে আমি সব ধরনের কাজ করতে চাই এবং করা উচিত বলে মনে করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X