বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৫ পিএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রনির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সাদিয়া

‘যা রটে, তার কিছু হলেও ঘটে’
সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি : সংগৃহীত
সাদিয়া আয়মান ও রেদওয়ান রনি। ছবি : সংগৃহীত

বেশ লম্বা সময় ধরেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন ছড়িয়ে ছিল বিনোদনপাড়ায়। তবে এতদিন দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি। অবশেষে একটি সাক্ষাৎকারে সাদিয়া নিজেই বিষয়টি নিয়ে মন্তব্য করলেন—আর সেখান থেকেই যেন স্পষ্ট ইঙ্গিত মিলল গুঞ্জনের সত্যতা।

সম্প্রতি দেশের এক স্বনামধন্য গণমাধ্যমের আয়োজিত এক শো’তে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে। সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?’

প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, ‘যা রটে, তার কিছু হলেও ঘটে।’

উপস্থাপক আবারও জানতে চান, ‘তাহলে বিষয়টা কতটা সত্যি?’

জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, ‘আমি ব্লাশ করতেছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে অভিনেত্রী যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’

তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গতো ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে সাদিয়া আয়মানকে। ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে। এমনকি সাদিয়ার চরিত্রও দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X