বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ সিনেমায় জুবিনকে বিশেষ শ্রদ্ধা আসামবাসীর 

শেষ সিনেমায় জুবিনকে বিশেষ শ্রদ্ধা আসামবাসীর 

আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ শুধু গায়ক হিসেবেই নন, বরং বহুমুখী প্রতিভার অধিকারী একজন শিল্পী। গানের পাশাপাশি সুরকার-সংগীত পরিচালক,অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও বেশ পরিচিত ছিলেন। ৩১ অক্টোবর আসামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় জুবিন গার্গের অভিনীত সর্বশেষ সিনেমা ‘রই রই বিনালে’।

সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি বরং ছবির গল্পও লিখেছেন নিজে। সংগীত পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি। ছবিটি পরিচালনা করেন আসামের জনপ্রিয় পরিচালক রাজেশ ভূঞা।

প্রয়াত গায়ক তথা অভিনেতার শেষ ছবির মুক্তি নিয়ে তাই প্রথম থেকেই আবেগপ্রবণ ছিলেন অনুরাগীরা।

ভারত গণমাধ্যমের খবর, শুক্রবার থেকে আসামে কেবল জুবিনের এই ছবিটিই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। একই সময়ে মুক্তি পাওয়া অন্যান্য ছবি যেমন— ‘সিঙ্গেল সালমা’, ‘দ্য তাজ স্টোরি’, ‘দ্য ব্ল্যাক ফোন ২’, ‘গুড বয়’ ছবিগুলো ও চলছে না কোনো প্রেক্ষাগৃহে। এমনকি সম্প্রতি পুনঃমুক্তি দেওয়া ‘বাহুবলী’ সিনেমাটিও প্রেক্ষাগৃহে প্রদর্শিত করা হবে না।

ছবিটির বক্স অফিস সাফল্য নিয়ে আশাবাদী জুবিন ভক্তরা। কারণ মুক্তির আগেই চোখে পড়ার মতো টিকিট বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছে সিনেমাটি। প্রয়াত এই গুণী শিল্পীর সর্বশেষ সিনেমার প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে প্রতিটি প্রেক্ষাগৃহেই জুবিনের জন্য একটি বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। আসামের ঐতিহ্যবাহী পোশাক (উত্তরীয়) দিয়ে সাজানো হয় আসনগুলো। তার উপরে রাখা হয় জুবিনের ছবি। এ সময় ফুলে ফুলে সেজে ওঠে ছবি ও সিনেমার আসনগুলো।

উল্লেখ্য, ছবি মুক্তির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জুবিনের স্ত্রী গরিমা সমাজমাধ্যমে ফের প্রয়াত স্বামীকে স্মরণ করেন। ছবি মুক্তি নিয়ে তিনিও তারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এই সবের মাঝেও সেই একই প্রশ্ন তাকে তাড়া করে বেড়াচ্ছে— ঠিক কী হয়েছিল ১৯ সেপ্টেম্বর?

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়েই অকালে প্রাণ হারান না-কি পরিকল্পিত কোনো হত্যার ফাঁদে ফেলা হয়েছিল গায়ককে। এ নিয়ে ধোঁয়াশা কাটছেই না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X