বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত মন্তব্যের জেরে দেশত্যাগ করলেন পাকিস্তানি ইনফ্লুয়েনসার 

সামিয়া হিজাব I ছবি: সংগৃহীত
সামিয়া হিজাব I ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানি ইনফ্লুয়েনসার ও টিকটক তারকা সামিয়া হিজাবের। একের পর এক কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই তরুণী এবার পোশাক নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় । ক্রমবর্ধমান বিতর্কের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই টিকটকার দাবি করেন, নিজের পোশাক ছোট হচ্ছে, আর এ জন্য দায়ী পাকিস্তানি জাতির চিন্তাভাবনা। তার ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়।’ তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘এটা জাতির দোষ।’ সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।

সামিয়ার মতে, সরকার ও সমাজ উভয়ের কাছেই তিনি প্রতারিত হয়েছেন। তাদের মানসিকতা একই বলে অভিযোগ করে তিনি মন্তব্য করেন, ‘সরকার আর জনগণ—সবাই মিশে আছে; ভেতরে সবাই একই রকম।’

এদিকে সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার এই প্রস্থান ভ্রমণ নাকি স্থায়ীভাবে দেশত্যাগ— তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই পাকিস্তান ছেড়েছেন বলে অনেকে ধারণা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X