কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

টানা প্রায় দুই সপ্তাহের বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থগিত হওয়াকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় আঘাত হানতে ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। খবর সিএনএনের।

রোববার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, আমরা এখনো যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল দেখতে পাচ্ছি না। তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তি অনুভব করছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি খুলে দিতে কিংবা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের ভৌগোলিক পরিসর এখন লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেখানে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবগামী জাহাজের ওপর অবরোধ ঘোষণা করেছে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে ধরে রাখতে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উসকানি দিচ্ছে এবং তাকে ভুল তথ্য সরবরাহ করছে।

তার দাবি, গত দুই সপ্তাহে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে। যদিও যুক্তরাষ্ট্র জর্ডানসহ কয়েকটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও নিশ্চিত করেছে ওয়াশিংটন।

এর আগে সিএনএন জানায়, গত শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে যুদ্ধ আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে, টানা প্রায় দুই সপ্তাহ হামলা চালানোর পর আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বীমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X