ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৫২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

কনসার্টে গাইছেন আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
কনসার্টে গাইছেন আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে আলোচিত চ্যারিটি কনসার্ট ‘ইকোজ অব রেভল্যুশন ২.০’। আয়োজক প্রতিষ্ঠান ‘স্পিরিটস অব জুলাই’ জানিয়েছে, ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন কনসার্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার পক্ষের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংগঠনের সহ-প্রধান আয়োজক ও স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী (জাফর সাদিক) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্ট থেকে অর্জিত সব অর্থ এবারও দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে (জেএসএসএফ)। আহত ও শহীদ পরিবারের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে এ অর্থ ব্যয় হবে। এ বিষয়ে ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

গত বছর ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথম আয়োজন ‘ইকোস অব রেভল্যুশন’ ব্যাপক সাড়া ফেলে। রাহাত ফাতেহ আলী খানসহ দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজনটি থেকে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন, এবারও দেশি-বিদেশি ব্যান্ডসহ বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে। কনসার্টে লোকসংগীত, কাওয়ালি এবং জনপ্রিয় গান প্রাধান্য পাবে। শুধু সংগীত নয়, জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি ও মঞ্চনাটক প্রদর্শনীও থাকবে।

বিজ্ঞপ্তিতে স্পিরিটস অব জুলাই অভিযোগ করে জানায়, বিপ্লব-পরবর্তী সময়ে বিভিন্ন মহল জুলাই অভ্যুত্থানের চেতনাকে বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে। এমন সময়ে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং বিপ্লবের চেতনা ধরে রাখতে তারা দ্বিতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই ভেন্যু চূড়ান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারিখ ও বিবরণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X