বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

ফারহান আহমেদ জোভান I ছবি : সংগৃহীত
ফারহান আহমেদ জোভান I ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। মডেলিং দিয়ে শোবিজে পা রাখলেও সাবলীল অভিনয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাটকের জগতে। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ার পার করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই দীর্ঘ যাত্রার চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

জোভান বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ হয়তো দেখেনি। আমি এই ছোট ক্যারিয়ারে অনেক বেশি চড়াই-উতরাই দেখে ফেলেছি।’

ক্যারিয়ারের এক যুগ পার করার অনুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমার নাটকের ক্যারিয়ার ১২ বছর পার হয়ে গেছে। এত চড়াই-উতরাই দেখার পরও এখন পর্যন্ত দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি এবং কাজ করে যাচ্ছি—এটা আল্লাহর অনেক বড় রহমত।’

উল্লেখ্য, ২০১১ সালে একটি পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন জোভান। এর দুই বছর পর আতিক জামান পরিচালিত ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’-তে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিষেক ঘটে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X