বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

সেলিম হায়দার I ছবি: সংগৃহীত
সেলিম হায়দার I ছবি: সংগৃহীত

দেশের নন্দিত গিটারিস্ট ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার আর নেই। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার মগবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের।

মাসখানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর নিয়মিত চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৪ নভেম্বর বাসায় ফিরেছিলেন তিনি। তবে ২৭ নভেম্বর তার অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফোয়াদ নাসের জানান, ‘আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

সেলিম হায়দার ছিলেন মূলত লিড গিটারিস্ট। দীর্ঘ ৫১ বছরের সংগীতজীবনে গিটারের পাশাপাশি বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কিবোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ। ফিডব্যাক ব্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন। তার সংগীত পরিচালনায় ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’– ফিডব্যাকের এই দুটি গান বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশের ব্যান্ড সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে গেলেন এই দক্ষ গিটারিস্ট। তার প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X