বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

৭ বছরের প্রেমে মজে কাকে বিয়ে করলেন নির্মাতা আরিয়ান?

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও তাহসিন তামান্না।  ছবি : সংগৃহীত
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও তাহসিন তামান্না। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান গত দুই বছর ধরে নিজেকে কিছুটা আড়ালে রেখেছিলেন। কাজের সংখ্যা কমিয়ে দেওয়ায় ভক্তদের মনে প্রশ্ন ছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে আজ সোমবার এক সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন তিনি। জানালেন, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

বিয়ে করেছেন মিজানুর রহমান আরিয়ান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে তিনি নিজেই এই সুখবর জানান এবং সবার কাছে দোয়া চান।

বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে নির্মাতা আবেগঘন হয়ে লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’

জানা গেছে, আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

বিয়ে কবে হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, গণমাধ্যমে পাঠানো এক বার্তায় পরিচালক জানিয়েছেন, তাহসিনের সঙ্গে তার পরিচয় দীর্ঘ ৭ বছরের। সেই পরিচয় ও ভালোবাসাই অবশেষে পরিণয়ে রূপ নিল।

আরিয়ান আরও জানান, আপাতত পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হলেও বড় আয়জন বাকি রয়েছে। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনা বা রিসিপশনের আয়োজন করা হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X