বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা। ছবি : সংগৃহীত
বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা। ছবি : সংগৃহীত

শীতের মৌসুমেই নতুন গানের মাধ্যমে অনুরাগীদের আবারও চমক দিতে চলেছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সংগীতশিল্পী মেহরাব। দীর্ঘ ব্যবধানে ফের সংগীতে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়ে তিনি জানালেন— একটি নতুন গান তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছেন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, আর মেহরাব আশা করছেন চলতি শীতেই এটি ভিডিওসহ প্রকাশ করতে পারবেন।

সম্প্রতি বাবা হওয়ার আনন্দে ভাসছেন এ সংগীতশিল্পী। গত বছরের ৯ নভেম্বর স্ত্রী রুশী চৌধুরীর কোলজুড়ে এসেছিল পুত্রসন্তান, নাম রাখা হয় এরহান রহমান। বাবা হওয়ার খবর যথাসময়ে জানাতে না পারায় ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে মেহরাব বলেন, ‘বিলম্বে হলেও এরহানের খবরটি সবাইকে জানাতে পেরে ভালো লাগছে। নানা কারণে এত ভালো খবর সময়মতো জানাতে পারিনি। আলহামদুলিল্লাহ, পুত্র ও তার মা দুজনই ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ছেলেকে ঘিরে গত এক বছর পরিবারের সঙ্গে বেশ ব্যস্ত সময় কেটেছে মেহরাবের। নতুন অভিভাবকত্বের আনন্দে কাটানো এই সময়ে গান করার সুযোগ খুব একটা হয়নি। তিনি বলেন, ‘এরহান এখন মাশাল্লাহ একটু বড় হয়েছে, একটু শক্ত হয়েছে। তাই ভাবলাম— এখনই কাজে ফেরার সঠিক সময়।’

সম্পর্কের শুরু প্রেম, পরে পারিবারিক সম্মতিতে ২০১৯ সালের ৮ জুলাই বিয়েবন্ধনে আবদ্ধ হন মেহরাব ও রুশী। সংগীতের পাশাপাশি রুশী চৌধুরী নিয়মিত কাজ করছেন উপস্থাপনা, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও র‍্যাম্প মডেলিংয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এই সাবেক শিক্ষার্থী আলোচনায় আসেন অভিনয় ও অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে।

সবশেষে মেহরাবের নতুন গানের পরিকল্পনা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর তার কণ্ঠে নতুন গান— এই শীতের বিনোদন দুনিয়ার জন্য এক সুখবরই বটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X