কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

খলিল আল-হাইয়া। ছবি: সংগৃহীত
খলিল আল-হাইয়া। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করেছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে সিনওয়ার নিহত হন। খবর আল জাজিরার।

হামাসের শীর্ষ নেতৃত্বে খলিল আল-হাইয়ার গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ২০২৪ সালে সংগঠনের একাধিক শীর্ষ নেতার নিহত হওয়ার পর। ওই বছর তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার এবং সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হন।

সিনওয়ারের মৃত্যুর পর নতুন কোনও নেতা নির্বাচন না করে গোষ্ঠীটির শুরা কাউন্সিলের প্রধান মুহাম্মদ ইসমাইল দারবিশের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছিল হামাস।

১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্ম নেওয়া খলিল আল-হাইয়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি হামাসের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ইসরায়েলের একাধিক হামলায় আল-হাইয়ার ৪ ছেলে এখন পর্যন্ত নিহত হয়েছেন। তিনি নিজেও দুইবার ইসরায়েলের হামলা থেকে বেঁচে ফিরেছেন। ইসরায়েল এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু দেশটি তাকে একজন যুদ্ধবাজ হিসেবে বর্ণনা করা হয়, যিনি তুরস্কের চেয়েও ইরানের বেশি ঘনিষ্ঠ।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১০

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১১

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১২

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

১৩

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৪

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১৫

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১৬

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১৭

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৮

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৯

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

২০
X