কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দেওয়ায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্তের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২০ জুলাই) বেলা পৌনে ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কেএম শহীদুল হক।

১৯৮৩ সালের ২ অক্টোবর অধ্যাদেশ জারির মাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে কে এম শহীদুল হক বলেন, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তাই সরকার ঘোষিত সব সুযোগ-সুবিধা গ্রামীণ ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরই প্রাপ্য। কিন্তু দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছেন কর্তৃপক্ষ। এ নিয়ে আন্দোলন করলেও কোনো সুফল পাওয়া যায়নি।

তিনি বলেন, অবসরপ্রাপ্তদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে কিছু কিছু পদক্ষেপ নেয় সরকার। যার ফল স্বরূপ ২০০৪ সালের ৮ জুলাই সরকারি, আধাসরকারি, সংবিধিবদ্ধ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা দেওয়া সিদ্ধান্ত নেয় অর্থ মন্ত্রণালয়। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি বাংলা নববর্ষ ভাতা দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়। এছাড়া ২০১৮ সালে শতভাগ পেনশন সমর্পণের ১৫ বছর পর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনঃপেনশন চালুর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানে পুনঃপেনশন ও ভাতা দেওয়া অব্যাহত থাকলেও অবসরপ্রাপ্তদের এসব সুবিধা দেয়নি গ্রামীণ ব্যাংক।

তিনি আরও বলেন, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ায় ২০২১ সালে হাইকোর্টে কয়েকটি রিট করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৯ মার্চ রিট আবেদনকারীদের পক্ষে রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের আদালত। গত ২২ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের পুনঃপেনশন ও অন্যান্য ভাতা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি বলেন, রায় প্রকাশের পর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে অবসরপ্রাপ্তরা বিভিন্নভাবে যোগাযোগ করেন। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি মেলেনি। বরং তারা রায় বাস্তবায়ন না করতে এখনও নানাভাবে গড়িমসি করছেন। ফলে প্রায় ১৪ হাজার কর্মকর্তা-কর্মচারীর পরিবার অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই সবার দাবি যেন এটি দ্রুত বাস্তবায়ন করা হয়।

এ সময় সংগঠনের সহসভাপতি হাবিবুল ইসলাম, উপদেষ্টা একেএম গোলাম মাওলা, মহাসচিব অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক আবু মোহাম্মদ মতিউজ্জামানসহ গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত আরও অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১০

স্বর্ণের আজকের বাজারদর

১১

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১২

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৩

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৫

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৬

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৭

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৮

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৯

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

২০
X