কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নো ডাইস’

পুরস্কার হাতে চিত্র নির্মাতা সাগর ইসলাম। ছবি : কালবেলা
পুরস্কার হাতে চিত্র নির্মাতা সাগর ইসলাম। ছবি : কালবেলা

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার অর্জন করেছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’।

চলচ্চিত্রটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention লাভ করে। গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০টি দেশের ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী ও দার্শনিক উপস্থাপনাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।

নির্মাতা সাগর ইসলাম জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন এবং আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র পুরস্কার পায়, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে, যার পরিচালক স্বনামধন্য খন্দকার সুমন ও আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরাপাতার চিঠি’ বেস্ট ওমেন ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পায়- যার পরিচালক শায়লা রহমান তিথী। সাগর ইসলামের নো ডাইস ইটালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X