ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শুরু হলো ২৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর ২৪তম আসর 

বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’
বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার এবং বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবটির ২৪তম আসর চলবে।

মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মাঠে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মইনুদ্দিন খালিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পন বলেন, আজকের যান্ত্রিক নগর জীবনে সবাই মিলে সিনেমা দেখাটা আর তেমন হয়ে ওঠে না। বিনোদনের জন্য এখন আছে সোশ্যাল মিডিয়া, সিনেমা দেখার জন্য আছে ওটিটি। তবে চলচ্চিত্র যেহেতু একপ্রকার সামাজিক শিল্পমাধ্যম, মানুষ সর্বদাই চেয়েছে সামাজিকভাবে চলচ্চিত্র উপভোগ করতে। আমরা চাই, টিএসসির এই বড় পর্দায় ঢাকাই সিনেমার হল সংস্কৃতিকে আবারও ফিরিয়ে আনতে।

সংগঠনটির সভাপতি রেহনুমা শাহরীন বলেন, আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২' আপনাদের নিয়ে যাবে বাংলা চলচ্চিত্রের শেকড়ের খুব কাছে। এখানে সাম্প্রতিক রাজনৈতিক চাঞ্চল্য যেমন পর্দায় কথা বলবে, তেমনি রোমাঞ্চ আর জীবনবোধ ধরা দেবে একই স্ক্রিনে। আজ থেকে শুরু করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত টিএসসি প্রাঙ্গণ মুখরিত থাকবে বাংলা চলচ্চিত্রের বর্ণিল গানের সুরে। আমাদের এই চেনা আঙিনায় আবারও প্রাণ পাবে আমাদের ভাষা আর অস্তিত্বের গল্পেরা। প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য আমরা মাত্র ৫০ টাকা রেখে থাকি, যেন ছাত্র-শিক্ষক এবং সাধারণ মানুষ- সবাই এই উৎসবে শামিল হতে পারেন।

উৎসবের বিস্তারিত সময়সূচি

এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন ৪টি স্লটে সিনেমা দেখানো হবে: সকাল ১০টা, দুপুর ১২:৩০ মিনিট, বেলা ৩:৩০ মিনিট এবং সন্ধ্যা ৬:৩০ মিনিট।

৩ ফেব্রুয়ারি (উদ্বোধন) : উৎসবের পর্দা উঠবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।

৪ ফেব্রুয়ারি : এদিন প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’।

৫ ফেব্রুয়ারি : তৃতীয় দিনের তালিকায় রয়েছে সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

৬ ফেব্রুয়ারি : চতুর্থ দিনে দর্শকরা দেখতে পাবেন হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

৭ ফেব্রুয়ারি : পঞ্চম দিনের প্রদর্শনীতে থাকছে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।

৮ ফেব্রুয়ারি (সমাপনী) : সমাপনী দিনের শুরুতে দেখানো হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ এবং কাজী হায়াতের ‘ধর’। বেলা সাড়ে ৩টার স্লটে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের ২৪তম আসরের।

আয়োজকরা জানান, প্রথম দিনে প্রায় চারশত টিকিট বিক্রি হয়েছে। আগামী পাঁচ দিনে প্রদর্শিত হবে ২৩টি চলচ্চিত্র।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X