বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সৈকত দাসের কণ্ঠে রবীন্দ্রসংগীত

সৈকত দাস । ছবি - সংগৃহীত
সৈকত দাস । ছবি - সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ গানগুলোর মধ্যে অন্যতম ‘তুই ফেলে এসেছিস কারে’। আজও আবেদন টাটকা। নবীন-প্রবীণ অনেকের কণ্ঠে ডানা মেলেছে গানটি। এবার গাইলেন গুণী সংগীতশিল্পী সৈকত দাস। 'তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার'— কথামালায় সাজানো কবিগুরুর এই সৃষ্টিতে সংগীত করেছেন সুমন কল্যাণ। আজ (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। সৈকত দাস বলেন, 'সুমন কল্যাণ একদিন আমাকে বললেন, দাদা আধুনিক গান তো অনেক করলেন। আপনার কণ্ঠে রবীন্দ্র সংগীতের ঘ্রাণ আছে। এরপর-ই রবি ঠাকুরের গান করা। করতে গিয়ে আমি রবীন্দ্র সংগীতের প্রেমে পড়ে গেলাম।' সুমন কল্যাণ বলেন, 'সৈকত দা সত্তরের দশক থেকে গান করেন। ওনার অনেক গান জনপ্রিয় শিল্পীদের গায়ক হয়ে উঠতে অনুপ্রাণিত করেছে। কিন্তু তিনি নিজেকে কখনও সামনে আনেননি। আড়ালেই থেকে গেছেন। এরমধ্যে রবি ঠাকুরের কয়েকটি গান তিনি করেছেন। আশা করি শ্রোতাদের সমাদর পাবে।' সত্তরের দশক থেকে বাংলাদেশ টেলিভিশনে গান করেন সৈকত দাস। ১৯৮০ সালে সাদাকালো থেকে রঙিন যুগে প্রবেশ করে বিটিভি। ওই সময়ও নিয়মিত ছিলেন তিনি। বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে নিয়মিত গাইতেন। এরমধ্যে উল্লেখযোগ্য 'শিউলিমালা'। জনপ্রিয় চিত্রনায়ক আলমগীরের উপস্থাপনা করতেন। চট্টগ্রাম বেতারেও গান করতেন সৈকত দাস। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত গান করেন তিনি। তুই ফেলে এসেছিস কারে ছাড়াও তার বেশ কয়েকটি গান প্রকাশের অপেক্ষায় আছে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X