বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

দিলশাদ নাহার কণা। ছবি: সংগৃহীত
দিলশাদ নাহার কণা। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা নতুন গানচিত্র নিয়ে হাজির হয়েছেন। বৃহস্পতিবার রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘মন দাও’-এর ভিডিও। গানটির কথা লিখেছেন এমডি জামাল হোসেন। এতে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সজীব দাস। একই সঙ্গে গানটির সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন তিনি। ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। আর এতে মডেল হিসেবে দেখা গেছে অলংকর চৌধুরীকে।

নতুন গান প্রসঙ্গে কণা বলেন, ‘খুবই মিষ্টি একটা গান। এখন তো বিশ্বকাপের জোয়ার, তার পরও শ্রোতারা গানটি শুনছেন। ভালো সাড়াও পাচ্ছি। সজীবের সুরে আগেও গান করেছি। গীতিকার জামাল ভাই দারুণ লিখেছেন। ভিডিওটাও বেশ ভালো হয়েছে।’

কণার ভাষ্য, গানটির কথা, সুর ও উপস্থাপনা—সব মিলিয়ে এটি শ্রোতাদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও গানটি এরই মধ্যে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে।

বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় কণা। চলচ্চিত্র, অডিও অ্যালবাম এবং একক গানে নিজের স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন। সেই ধারাবাহিকতায় ‘মন দাও’ গানটিও তার নতুন সংযোজন। নির্মাতাদের প্রত্যাশা, মিষ্টি কথামালা, সুর ও মনোরম ভিডিওচিত্রের সমন্বয়ে গানটি দর্শক-শ্রোতাদের ভালোবাসা অর্জন করবে।

কালবেলা/আরডা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X