বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শুভেচ্ছাদূত হলেন চিত্রনায়িকা মুনমুন

লিড মার্কেটিং বিডির কর্মকর্তাদের সঙ্গে মুনমুন । ছবি - সংগৃহীত
লিড মার্কেটিং বিডির কর্মকর্তাদের সঙ্গে মুনমুন । ছবি - সংগৃহীত

একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন আহমেদ। দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে খুব বেশি আলোচনায় নেই। অভিনয়ে এখন তাকে খুব একটা দেখা যায় না। তবে অভিনয়ের বাইরে এখন সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে মাঠে নামছেন তিনি। তাই শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন লিড মার্কেটিং বিডির সঙ্গে। সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রমোশন কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে চিত্রনায়িকা মুনমুন আহমেদকে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক আয়োজনে লিড মার্কেটিং বিডি ও মুনমুন আহমেদের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন ও পুষ্টি গ্রুপ পিজিএলের হেড অব সেলস আতিকুর রহমান। এ প্রসঙ্গে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। আমরা শিল্পীরা সব সময় সরাসরি মানুষের পাশে দাঁড়াতে পারি না। তবে এ ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে মানুষের উপকারে আসা সম্ভব। এ কারণেই আমি লিড মার্কেটিং বিডির সঙ্গে যুক্ত হয়েছি।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সোলায়মান হোসাইন বলেন, ‘২০১৬ সাল থেকে আমরা মাঠপর্যায়ে সামাজিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছি। লিড মার্কেটিং বিডির মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দিচ্ছি। এরই মধ্যে দেশের ৪৬ জেলায় আমাদের সেবা বিস্তৃত হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলাতেই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।’

লিড মার্কেটিং বিডি একটি সামাজিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাল, ডাল, আটা, ময়দা, সুজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও ভোক্তা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে লিড মার্কেটিং বিডি।

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X