বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উধাও হয়ে গেল মনিকার ফেসবুক অ্যাকাউন্ট

মনিকা কবির । ছবি : সংগৃহীত
মনিকা কবির । ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় একের পর এক লাইফস্টাইল ও ফ্যাশন ভিডিও দিয়ে আলোচনায় থাকা রাশিয়ান কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তার প্রকাশ করা একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। কিন্তু ভিডিওটি প্রকাশের পরপরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা—হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার ফেসবুক হ্যান্ডেল। এতে ভক্তদের মধ্যে যেমন তৈরি হয়েছে কৌতূহল, তেমনি নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এখন প্রশ্ন উঠেছে—ভিডিওটির কারণেই কি বন্ধ হলো তার ফেসবুক অ্যাকাউন্ট? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?

সম্প্রতি প্রকাশিত সেই ভিডিও তে একটি ব্র্যান্ডের প্রচারণামূলক শুটিংয়ের সময় মনিকা একটি ব্যাগ হাতে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। ভিডিওটি শুরু হওয়ার কিছুক্ষণ পরই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও হঠাৎ একজন প্রবীণ ব্যক্তি তার খুব কাছ দিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজের ব্যাগ দিয়ে মনিকাকে ধাক্কা মারেন। মুহূর্তেই এই ঘটনা পরিস্থিতিকে চরম অস্বস্তিকর করে তোলে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান মনিকা। ভিডিওতে দেখা যায় তিনি রাগান্বিত অবস্থায় ওই প্রবীণ ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং উত্তেজিত হয়ে তাকে মারতে শুরু করেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো মারধরের এই ভিডিওটি মনিকা নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে দৈনিক কালবেলার সঙ্গে ফোনে আলাপকালে মনিকা পুরো ঘটনার বিস্তারিত জানান। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পরলে, পরবর্তীতে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হঠাৎ করেই উধাও হয়ে যায়। এ বিষয়ে তার সঙ্গে ফোন কলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X