বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মাথাবিহীন পোস্টারে কৌতূহল বাড়ালেন তৌসিফ

চক্র ২ এর পোস্টার ও তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত
চক্র ২ এর পোস্টার ও তৌসিফ মাহবুব। ছবি- সংগৃহীত

নাটকের দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। দীর্ঘ ক্যারিয়ারে জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন তিনি। গত বছর প্রথম তিনি ওটিটি কনটেন্টে অভিনয় করেন। 'চক্র' নামে একটি সিরিজ দিয়েই তার অভিষেক ঘটে। এতে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। নির্মাণ করেছেন ভিকি জাহেদ। সেসময় সংশ্লিষ্টরা সিরিজটির সিক্যুয়াল আসবে এমনটা জানিয়েছিলেন। দর্শকও এর পার্ট টু নিয়ে অপেক্ষায় ছিলেন , যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তারা।

এদিকে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে 'চক্র-২' এর পোস্টার। যেখানে লেখা আছে ‘শয়তান খোঁজে সুখী পরিবার’। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এই পোস্টারটি প্রকাশ করেন চক্র বাহিনী। ভয়াবহ সেই পোস্টারটিতে শুধু বডি আছে, কিন্তু মাথা নেই! পুরো শরীর রক্তে ভেজা। এক হাতে রক্তাত্ব চাপাতি, অন্যহাতে কব্জি কাটা এক হাত ধরে রাখা। নাভির চারপাশ ক্ষত-বিক্ষত!যা রীতিমতো এক ভয়ের পরিবেশ সৃষ্টি করে। সিনেমাটিক এমন পোস্টার দেখে নড়েচড়ে বসে সমালোচকরাও। জানা গেছে, পোস্টারে মাথাবিহীন শরীরটি অভিনেতা তৌসিফের।

এদিকে, প্রকাশিত পোস্টারটি অনেকে ফেইক মনে করছেন! কেউ কেউ ভাবছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সাহায্যে বানানো এটি। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, 'পোস্টারটি-তে এআই-এর কাজ নেই। শুধুমাত্র পেটে যে ক্ষত দেখা যাচ্ছে সেটা গ্রাফিক্স দিয়ে করা। চাপাতি বা কাটা হাত সেগুলো আমার হাতেই ছিল, রক্তাত্ব বডিটাও আমার। এগুলো সবই কনটেন্টে আছে। একটি ভয়াবহ অভিজ্ঞতা নিতে এবং রাতের ঘুম নষ্ট করার জন্য সবাইকে প্রস্তুত হতে আহ্বান জানাচ্ছি।'

সংশ্লিষ্টরা বলছেন, ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম। প্রথমটি রিলিজের পর আলোচনা তৈরি করেছিল। এবার রহস্যের জট খুলতে আসন্ন ঈদুল ফিতরে চোখ রাখতে বলা হচ্ছে ‘চক্র’ সিজন ২-এ!

নির্মাতা জানান, আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হয়েছে এ কনটেন্টটি। এটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে।

উল্লেখ্য, ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’করেছিলেন । আলোচিত সেই ঘটনার প্রেক্ষিতেই নির্মিত হয়েছিল 'চক্র' সিরিজটি। এবার আসছে তার দ্বিতীয় সিজন। রহস্যের জট এবার খোলা হবে এমনটাই জানান সংশ্লিষ্টরা।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X