বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কারনে জন্মদিন উদযাপন করেন না বাপ্পারাজ

চিত্রনায়ক বাপ্পারাজ । ছবি - সংগৃহীত
চিত্রনায়ক বাপ্পারাজ । ছবি - সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। ক্যারিয়ারজুড়ে অসংখ্য রোমান্টিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। সেসব সিনেমা হতো ত্রিভুজ প্রেমের। প্রায় সিনেমাতেই তিনি থাকতেন স্যাক্রিফাইসের ভূমিকায়। আপন মনে ভালোবেসে চলা প্রিয়তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি। এজন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ‘ছ্যাঁকা খাওয়া নায়ক’ কখনো বা ‘ব্যর্থ প্রেমের নায়ক’, ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকেন। আজ এ নায়কের জন্মদিন। জন্মদিন ঘিরে তারকাদের অনেক পরিকল্পনা থাকে। অনেককে আবার এ দিনটিকে নানা আয়োজনেও পালন করতে দেখা যায়। তবে এক্ষেত্রে বাপ্পারাজ একটু ব্যতিক্রম। জন্মদিন নিয়ে তার থাকে না কোনো পরিকল্পনা। দিনটি উদযাপন করারও পক্ষে নন তিনি।

এক সাক্ষাৎকারে বাপ্পারাজ বলেন, ‘জন্মদিন আমি উদযাপন করি না। এমনকি বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এ ধরনের কোনো দিবসই পালন করি না। এসব নিয়ে আমার আগ্রহও নেই। এই পালনের কোনো অর্থও আমি খুঁজে পাই না। হুদাই মনে হয়। আমি জন্মাইছি তো জন্মাইছি, কী এমন হয়েছে। জন্মগ্রহণ করে কী এমন করে ফেলছি যে এটা সাড়ম্বরে উদযাপন করতে হবে।’

তবে তার জন্মদিন নিয়ে ফেসবুকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানান। এমনকি তাকে নিয়ে নানা পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়। তবে এসব বেশ উপভোগ করেন এই নায়ক। তিনি বলেন, 'ফেসবুকে সবাই যে শুভকামনা জানায়—এটা মজাই লাগছে। মনে হয়, এটাই আমার অর্জন। মানুষ যে নিঃস্বার্থভাবে এটা করে, এটা কয়জনেরই জীবনে জোটে। কত লোকে কাঁড়ি কাঁড়ি টাকা-পয়সা দিয়েও মানুষের মনে থাকতে পারে না। আমি তো বছরের পর বছর শুধু অভিনয়ের কারণে মানুষের মনে আছি। মানুষই তাদের মতো করে ভালোবেসে দিনটি উদযাপন করে, এটা সত্যিই ভীষণ আনন্দের।'

উল্লেখ্য, বাবা নায়করাজ রাজ্জাকের হাত ধরে ১৯৮৬ সালে ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তিন দশকের বেশি সময়ে অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি বাপ্পারাজ সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে সম্প্রতি ‘বিদায়’ নামে একটি সিনেমায় কাজ করেছেন। এটি পরিচালনা করছেন মেহেদি হাসান। এতে বাপ্পারাজের সঙ্গে কাজ করছেন প্রার্থনা ফারদিন দীঘি। তা ছাড়া অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা শিল্পী।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X