বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী

ফিজা আলি ও এজাজ খান। ছবি : সংগৃহীত
ফিজা আলি ও এজাজ খান। ছবি : সংগৃহীত

ফের নতুন করে জীবনের অধ্যায় শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ফিজা আলি। নীরব, ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। জানা যায় তার বরের নাম এজাজ খান। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামে অভিনেত্রী নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেন্দি’খ্যাত অভিনেত্রী ফিজা তার সোশ্যাল হ্যান্ডেলে স্বামী ও মেয়েকে নিয়ে তোলা একাধিক ছবির স্লাইড শেয়ার করেছেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে তোলা কিছু ছবিও পোস্ট করেন। ছবিতে দেখা যায়, ফিজার পরনে কালো রঙের সেমি-ফরমাল পোশাক, যার সঙ্গে ছিল বহু রঙের সূচিকর্ম করা বাদামি রঙের একটি অলংকৃত দুপাট্টা। অন্যদিকে, তার স্বামীও একই রঙের পোশাক বেছে নেন।

এসব ছবির ক্যাপশনে ফিজা বলেন, “আজ আমার জীবনের নতুন, সুন্দর, খুবই আবেগঘন অধ্যায় শুরু হয়েছে।” উচ্ছ্বাস প্রকাশ করে ফিজা বলেন, ‘৪১ বছর বয়সে, আল্লাহ আমাকে সেই শান্তি ও ভালোবাসা দান করেছেন; যার জন্য আমি অপেক্ষা করছিলাম। আজ আমি আমার জীবনসঙ্গীকে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ।‘

ফিজার প্রথম সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছে কন্যা। তা জানিয়ে ফিজা বলেন, ‘যে বিষয়টি আমার হৃদয় সবচেয়ে বেশি ছুঁয়েছে, তা হলো আমার মেয়ে ফারাল। তার বয়স মাত্র ১১ বছর।

যে বোঝাপড়াআনন্দ আর ভালোবাসা নিয়ে সে আমার জীবনের সিদ্ধান্ত মেনে নিয়েছে, আনন্দের সঙ্গে আমার বিয়েটা সম্পন্ন করিয়েছে— তার জন্য আমি গর্বিত। আমার মেয়েই আমার শক্তি, আমার দোয়া, আমার পুরো পৃথিবী।’

২০০৭ সালে ফাওয়াদ ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিজা। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। এই সংসার জন্ম নেয় কন্যা ফারাল। বিচ্ছেদের প্রায় ১০ বছর পর নতুন করে সংসার শুরু করলেন ফিজা।

ফিজা আলি একাধারে মডেল-অভিনেত্রী, উপস্থাপক, গীতিকার, সুরকার ও গায়িকা। ১৯৯৯ সালে মডেলিং শুরু করেন তিনি। ২০০৩ সালে ‘মেহেন্দি’ টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর অসংখ্য জনপ্রিয় টিভি সিরিয়াল উপহার দিয়েছেন, অভিনয় করেছেন বড় পর্দায়ও।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X