বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পকলায় বটতলার বিশেষ আয়োজন

গালিভারস ট্র্যাভেলস নাটকের একটি দৃশ্য । ছবি - বটতলার সৌজন্যে
গালিভারস ট্র্যাভেলস নাটকের একটি দৃশ্য । ছবি - বটতলার সৌজন্যে

নাট্যদল বটতলা শিশুদের জন্য আয়োজন করেছে এক বর্ণিল সন্ধ্যার। রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আগামীকাল (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বটতলার শিশু বিভাগের শিল্পীদের অভিনীত ‘ফাংসাং’ এবং ‘গালিভারস ট্র্যাভেলস’ নামে দুটি নাটকের মঞ্চায়ন হবে। দলের পক্ষ থেকে জানানো হয়, ২৬ মার্চ মহান ‍স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বটতলা এ আয়োজন করেছে। এ উপলক্ষে নাটক মঞ্চায়নের পাশাপাশি থাকছে পাপেট শো। পরিবেশন করবে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। বিশেষ এ আয়োজন শুরু হবে বেহালা বাদন ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে। বেহালায় সুর তুলবে সুর নিবেদন সংগীত একাডেমি ও গান পরিবেশন করবেন সাভারের দুই কৃতি শিশুশিল্পী মুনত্বাহা কামরান দৃবেলা ও কাজী সোহানা ইসলাম ছোঁয়া।

এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, শিশুদের সুকুমারবৃত্তির বিকাশে প্রতি বটতলা সতত তৎপর। বটতলার শিশু বিভাগ ক্রমশ বিকশিত হচ্ছে ‘অভিনয়ে হাতেখড়ি’ শীর্ষক কর্মশালার বিবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে। ‘ফাংসাং’ এবং ‘গালিভারস ট্র্যাভেলস’ মূলত এসব কর্মশালার শিক্ষার্থীদের ধারাবাহিক শিখন কার্যক্রমের ফল। একটি শিশুবান্ধব নগরীর স্বপ্ন নিয়ে আমরা আমাদের শিশুদের উদযাপনের প্রহর সাজিয়ে দিতে চাই। তাই , মঞ্চে শিশুদের আপাত অপটু পদচারণা, হৈহুল্লোড় কিংবা আনন্দ আয়োজনে জুড়ে নিতে চাই সব বয়সীর সমমনা সুহৃদ সংগঠন, সংস্কৃতিকর্মীদের। বিশ্ব নাট্যদিবসে শিশুদের প্রতি এই অকুণ্ঠ সমর্থন হোক আগামীর কোনো নন্দিত নাট্য অভিনেতার প্রতি আমাদের অলক্ষ্য বিনিয়োগ। আর স্বাধীনতার আকাঙ্ক্ষার সুরটিও মিলে যাক একই রেখায়!

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১০

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১১

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৩

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৪

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৫

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৬

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৭

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৮

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৯

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

২০
X