বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে ‘র‍্যাডক্লিফ লাইন’

নাটকের দৃশ্য। ছবি - সংগৃহীত
নাটকের দৃশ্য। ছবি - সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার মঞ্চে ফিরছে নাট্যদল ‘বাতিঘর’-এর আলোচিত প্রযোজনা ‘র‍্যাডক্লিফ লাইন’। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ৩৮তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাজনীতি, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং দেশভাগের নির্মম ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

নাটকের গল্পে দেখা যায়, সীমান্তে দায়িত্ব পালনরত এক ভারতীয় ও এক বাংলাদেশি সীমান্তরক্ষীর আকস্মিক সাক্ষাৎ। দুই দেশের সীমারেখায় দাঁড়িয়ে তাদের কথোপকথনের মধ্য দিয়ে ধীরে ধীরে উঠে আসে দুই বাংলার অভিন্ন ইতিহাস, ভাষা, সংস্কৃতি, শেকড় এবং দেশভাগে হারিয়ে যাওয়া মানুষের বেদনার গল্প।

নাটকটি প্রশ্ন তোলে—মানচিত্রের কাঁটাতার কি সত্যিই মানুষকে আলাদা করতে পারে? একই নদীর জল, একই মাটির গন্ধ, একই ভাষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষকে রাজনৈতিক বিভাজন দিয়ে কতটা বিচ্ছিন্ন করা সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ‘র‍্যাডক্লিফ লাইন’ তুলে ধরে স্মৃতি, ভালোবাসা এবং আত্মপরিচয়ের অদম্য শক্তিকে।

নাট্যদল ‘বাতিঘর’-এর ভাষ্য, বর্তমান বিশ্বজুড়ে যুদ্ধ, বাস্তুচ্যুতি, ঘৃণা ও বিভাজনের যে বাস্তবতা তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ‘র‍্যাডক্লিফ লাইন’ মানবতা, সহমর্মিতা এবং শান্তির পক্ষে এক শক্তিশালী শিল্পিত আহ্বান।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, মো. আলম হোসেন, শিশির সরকার ও রাজু আহমেদ।

প্রযোজনাটির আলোক পরিকল্পনা করেছেন তানজিল আহমেদ। যৌথভাবে মঞ্চ পরিকল্পনা করেছেন খালিদ হাসান রুমি ও তাজিম আহমেদ শাওন। আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন জনি সেন রুবেল ও সাদ্দাম রহমান। এ ছাড়া শব্দ প্রক্ষেপণ করেছেন সাদ্দাম রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ‘ইংরেজি পরীক্ষায়’ বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১০

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

১১

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

১২

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

১৩

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১৪

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১৫

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৭

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৮

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৯

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

২০
X